News Flash

  • Home
  • Uncategorized
  • লাগাতার সাফল্য, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী
Image

লাগাতার সাফল্য, দক্ষিণ কাশ্মীরের শোপিয়ানে এনকাউন্টারে খতম দু’জন সন্ত্রাসবাদী

শ্রীনগর, ২২ জানুয়ারি (হি.স.): কাশ্মীর উপত্যকায় জঙ্গি নিকেশ অভিযানে লাগাতার সাফল্য পাচ্ছে সেনাবাহিনী, সিন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীরের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| সেন্ট্রাল কাশ্মীরের বদগামের পর এবার দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলা| শোপিয়ান জেলার শিরমাল এলাকায় নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলিতে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি|সেনাবাহিনী ও জম্মু ও কাশ্মীর পুলিশের ঊর্ধ্বতন এক কর্তা জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার শিরমাল এলাকায় এলাকায় লুকিয়ে রয়েছে বেশ কয়েকজন সন্ত্রাসবাদী|

বিশ্বস্ত সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে মঙ্গলবার ভোর থেকেই শিরমাল গ্রাম ও সংলগ্ন এলাকায় যৌথ তল্লাশি অভিযান চালায় সেনাবাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ) এবং জম্মু ও কাশ্মীর পুলিশের স্পেশ্যাল অপারেশন গ্রুপ (এসওজি)| শিরমাল গ্রাম সংলগ্ন আপেল বাগানে লুকিয়ে ছিল সন্ত্রাসবাদীরা| নিরাপত্তা রক্ষী বাহিনী সন্দেহজনক ওই এলাকায় পৌঁছতেই জঙ্গিরা যৌথ বাহিনীর জওয়ানদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়| নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে দীর্ঘক্ষণ গুলির লড়াই শেষে খতম হয়েছে দু’জন সন্ত্রাসবাদী| নিহত সন্ত্রাসবাদীদের নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি|উল্লেখ্য, সোমবারই সেন্ট্রাল কাশ্মীরের বদগাম জেলায় নিরাপত্তা রক্ষী বাহিনীর গুলিতে খতম হয় তিনজন সন্ত্রাসবাদী| কাশ্মীর উপত্যকায় গত কয়েকদিন ধরে লাগাতার সাফল্য পাচ্ছে নিরাপত্তা বাহিনী| বগদাম এনকাউন্টারে খতম সন্ত্রাসবাদীদের নাম হল, শাহিদ বাবা (২১), মনজুর আহমেদ কর (২৬) এবং হিলাল আহমেদ (২৬)| পুলিশ সূত্রের খবর, নিহত জঙ্গি শাহিদ বাবা ২০১৮ সালের ফেব্রুয়ারি মাস থেকে জইশ-ই-মহম্মদ (জেইএম) জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল| বাকি দু’জন জঙ্গি মনজুর আহমেদ কর এবং হিলাল আহমেদ হিজৱুল মুজাহিদিন জঙ্গি সংগঠনের সক্রিয় সদস্য ছিল|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top