News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যর বর্তমান সরকার লোকসংস্কঋতিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করছে ঃ মুখ্যমন্ত্রী
Image

রাজ্যর বর্তমান সরকার লোকসংস্কঋতিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করছে ঃ মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ ডট কমের যুগেও বাউল গান এবং বাঁশির তালে মন আন্দোলিত হয়৷ কারণ এই গাণে রয়েছে প্রাণ ও হৃদয়ের ছোঁয়া৷ বাউলরা নিজস্ব তাল এবং ছন্দের মাধ্যমে মাটির গানকে অতিসহজেই পরিবেশন করে থাকেন৷ তাই এই গানে প্রচুর আনন্দ পাওয়া যায়৷ আজ চন্দ্রপুরের বলদাখালস্থিত আগরতলা পাবলিক সুকল মাঠে বাউল উৎসব -২০১৯ এর সূচনা করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব একথা জানান৷ তিনি বলেন, রাজ্যের বর্তমান সরকার ত্রিপুরার লোকসংসৃকতিকে আরও সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করছে৷ রাজ্যে ললিত কলা একাডেমির শাখা খোলা হয়েছে৷ একাডেমির নতুন ভবন নির্মিত হবে৷ সম্প্রতি এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে৷ শিল্পীরা বাউল গান এবং লোকসংসৃকতিকে আরও এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি আশা প্রকাশ করেন৷


অনুষ্ঠানে বিধায়ক রতন চক্রবর্তী বলেন, বাউল সংসৃকতি হলো মূলতঃ বাউল ধর্ম৷ বাউলরা তাদের গানের মাধ্যমে ঈশ্বর সাধনায় মগ্ণ থাকেন৷ বাউল গানে রস ও প্রাণ থাকে৷ বিধায়ক আশিস কুমার সাহা বলেন, শ্রমের সাথে বিনোদনকে যুক্ত করলে মানুষের মধ্যে আনন্দ ও প্রাণ থাকবে৷ লোকসংসৃকতির মাধ্যমে মানুষের ভাবনাকে অতি সহজেই তুলে ধরা যায়৷ অনুষ্ঠানের সম্মানিত অতিথি বিধায়ক সুশান্ত চৌধুরী বলেন, বর্তমান যুগের আধুনিক সংসৃকতির ছোঁয়ার মাঝেও বাউল গান খুবই জনপ্রিয়৷ বাউলেরগুরুত্ব অনুধাবন করে ইউনেসকো পর্যন্ত একে স্বীকৃতি দিয়েছে৷
অনু,ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন বাউল উৎসব কমিটির সভাপতি ড উত্তম সাহা৷ স্বাগত ভাষণ দেন অরুণ নাথ৷ অনুষ্ঠানে রাজ্যের চার জন লোকশিল্পীকে লোকসংসৃকতি প্রসারে অনবদ্য ভূমিকার জন্য সংবর্ধনা জানানো হয়৷ উল্লেখ্য, ত্রিপুরার লোকসংসৃকতি সংসদ এবং তথ্য ও সংসৃকতি দপ্তরের যৌথ উদ্যোগে এই বাউল উৎসব দু’দিন ধরে চলবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top