News Flash

  • Home
  • Uncategorized
  • আফগানিস্তানের লগার প্রদেশে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত আট
Image

আফগানিস্তানের লগার প্রদেশে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত আট

কাবুল, ২০ জানুয়ারি (হি.স.) : আফগানিস্তানের লগার প্রদেশে গর্ভনরের কনভয়কে লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ জঙ্গিদের। নিহত আট। পাশাপাশি গুরুতর আহত দশ। এই হামলার দায় স্বীকার করেছে তালিবানেরা।প্রশাসনের তরফে জানানো হয়েছে জঙ্গি হামলার থেকে প্রাণে বেঁচে গিয়েছেন আফগানিস্তানের লগার প্রদেশে গর্ভনর এবং প্রাদেশিক এনডিএস প্রধান প্রাণে বেঁচে গিয়েছে।মৃতদেহগুলিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

এই হামলার সঙ্গে যুক্ত জঙ্গিদের খোঁজে চলে তল্লাশি অভিযান। গোটা ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রসঙ্গত, কাবুল থেকে ৭৫ কিলোমিটার দূরে অবস্থিত লগার প্রদেশ। ওই প্রদেশে তালিবানেরা যথেষ্ট সক্রিয় বলে জানা গিয়েছে। তালিবানের তরফে দাবি করা হয়েছে আফগান স্পেশ্যাল ফোর্স একাধিক জওয়ান প্রাণ হারিয়েছে। অন্যদিকে প্রশাসনের তরফে জানা গিয়েছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। প্রাদেশিক সরকারের মুখপাত্র শাহপুর আহমেদজাই বলেন, বিস্ফোরক বোঝাই গাড়ি কনভয়ের সামনে এসে বিস্ফোরণ হয়। নিহতদের মধ্যে প্রত্যেকেই নিরাপত্তা বাহিনীর জওয়ান।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top