News Flash

  • Home
  • Uncategorized
  • মাধববাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী, আহতদের আর্থিক সহায়তা ঘোষণা
Image

মাধববাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী, আহতদের আর্থিক সহায়তা ঘোষণা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ আজ সকালে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জিরানীয়ার মাধববাড়ি, দশরামবাড়ি এবং এনআইটি এলাকায় গত ৮ জানুয়ারি সংঘটিত ঘটনাস্থলগুলি পরিদর্শন করেন৷ পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া, স্থানীয় বিধায়ক সুশান্ত চৌধুরী, জিরানীয়ার মহকুমাশাসক সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷ সরকার পক্ষ থেকে যথাযথ সহযোগিতা করা হবে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসয়াীদের আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী৷
মুখ্যমন্ত্রী এরপর এনআইটি এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন৷ এছাড়া মুখ্যমন্ত্রী দশরামবাড়ি গিয়ে সেদিনের ঘটনায় ক্ষতিগ্রস্ত মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্য বাহাদুরের মূর্তিটিও পরিদর্শন করেন৷ গত ৮ জানুয়ারির ঘটনায় যাদের দোকানে অগ্ণি সংযোগ করা হয়েছে তাদের প্রশাসনের পক্ষ থেকে ক্ষতির পরিমাণ অনুযায়ী ১০ হাজার টাকা, ৫ হাজার টাকা এবং সাড়ে তিন হাজার টাকা করে প্রাথমিকভাবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে৷ পরে ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রত্যেক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে রাজ্য সরকারের পক্ষ থেকে ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য করা হবে৷

স্থানীয় বিধায়ককে মহকুমা শাসকের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার জন্যও বলা হয়েছে৷
মাধববাড়ি ও এনআইটি এলাকা সফরের আগে আজ সকালে মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালে গিয়ে সেদিনের ঘটনায় যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার খোঁজখবর নেন ও তাদের সঙ্গে কথা বলেন৷ আহতদের প্রত্যেক পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হবে৷ পাশাপাশি হাসপাতালে তাদের চিকিৎসা সম্পূর্ণ খরচও রাজ্য সরকার বহন করবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা দেন৷ মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদূরের মূর্তিটিও রাজ্য সরকারের পক্ষ থেকে সংস্কার করা হবে বলে মুখ্যমন্ত্রী উপস্থিত স্থানীয় জনগণকে আশ্বাস দেন৷ তিনি আরও বলেন, গত ৮ জানুয়ারির ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের আদেশ ইতিমধ্যেই দেওয়া হয়েছে৷ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পুরাে ঘটনা জনসমক্ষে তুলে ধরা হবে এবং যারাই এই ঘটনার সাথে জড়িত তাদের দোষী চিহ্ণিত করে আইন অনুসারে শাস্তি প্রদানের ব্যবস্থা করা হবে৷ এলাকার শান্তি -শৃঙ্খলা বজার রাখার জন্য সবাইকে এগিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রী এলাকাবাসীদের প্রতি আহ্বান জানান৷
গত ৮ জানুয়ারি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের ডাকা বন্ধকে ঘিরে জিরানীয়া ব্লকের মাধববাড়িতে উদ্ভুত ঘটনায় যারা আহত হয়েছিলেন তাদের দেখতে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সকালে জিবি হাসপাতালে যান৷ মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন উপজাতি কল্যাণমন্ত্রী মেবার কুমার জমাতিয়া ও বিধায়ক সুশান্ত চৌধুরী৷ মুখ্যমন্ত্রী প্রথমেই জিবি-র ট্রমা সেন্টারে ভর্তি আহতদের কাচে যান ও তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব স্বাস্থ্য সচিব সমরজিৎ ভৌমিক ও স্বাস্থ্য অধিকর্তা ডা জে কে দেববর্মাকে আহতদের স্বাস্থ্য পরিষেবা প্রদানে যাতে কোন ত্রুটি না থাকে তা সুনিশ্চিত করার নির্দেশ দেন৷ এরপর মুখ্যমন্ত্রী শ্রীদেব সার্জিকেল-টু’তে ভর্তি ললিত মোহন দেববর্মার শারীরিক অবস্থার খোঁজখবর নেন৷ মুখ্যমন্ত্রী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top