News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর আয়ারল্যান্ডে গাড়ি বোমা বিস্ফোরণে চাঞ্চল্য, তদন্তে পুলিশ
Image

উত্তর আয়ারল্যান্ডে গাড়ি বোমা বিস্ফোরণে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

লন্ডনডেরী, ২০ জানুয়ারি (হি.স.) : গাড়ি বোমা বিস্ফোরণে চাঞ্চল্য ছড়াল উত্তর আয়ারল্যান্ডের লন্ডনডেরী শহরে। এই বিস্ফোরণে কেউ হতাহত না হলেও চাঞ্চল্য ও আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে গোটা লন্ডনডেরী জুড়ে। জোরদার করা হয়েছে নিরাপত্তা। শনিবার স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিট নাগাদ লন্ডনডেরীর বিশপ স্ট্রিটে এক হোটেলের সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে বিস্ফোরণটি। বিস্ফোরণে কেউ হতাহত না হলেও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে পুলিশ এসে গোটা এলাকাজুড়ে চিরুনি তল্লাশি চালায়। নিরাপত্তাজনিত কারণে ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। গোটা এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গাড়িটি একেবারে দুমড়ে মুচড়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি বিস্ফোরণের বিকট শব্দ চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিকট শব্দে ওই অঞ্চলের প্রবীণ ব্যক্তিরা অসুস্থবোধ করতে থাকেন। এর বিস্ফোরণের পেছনে কোনও জঙ্গি যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টির নেতা আর্লিন ফোস্টার জানিয়েছেন, এটি সন্ত্রাসবাদী হামলা। পুলিশের দ্রুত তৎপরতায় প্রাণহানি এড়ানো গিয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top