News Flash

  • Home
  • Uncategorized
  • লাদাখে তুষারধসে মৃত্যু ৫ জনের : ক্ষতিপূরণ ঘোষণা রাজ্য সরকারের, এখনও নিখোঁজ ৫ জন
Image

লাদাখে তুষারধসে মৃত্যু ৫ জনের : ক্ষতিপূরণ ঘোষণা রাজ্য সরকারের, এখনও নিখোঁজ ৫ জন

শ্রীনগর, ১৯ জানুয়ারি (হি.স.): শুক্রবার সকালে লাদাখের খারদুং লা মাউন্টেন পাস এলাকায় প্রবল তুষারধসের কবলে পরে একটি স্করপিও গাড়ি ও দু’টি টিপার| লাদাখের রাজধানী লেহ থেকে ১৭,৫০০ ফুট উঁচু খারদুং লা গিরিপথে বরফ তুলে আনতে গিয়েছিল একটি স্করপিও গাড়ি ও দু’টি টিপার| একটি টিপারে বরফ বোঝাই করার পরে অন্যটিতে যখন বরফ তোলা হচ্ছিল, সেই সময় আচমকাই স্করপিও গাড়ি ও টিপারের উপর এসে পড়ে প্রচুর পরিমাণে বরফ| এই ঘটনায় মৃত্যু হয়েছে ৫ জনের। এছাড়াও আরও ৫ জনের এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি। তুষারধসে ৫ জনের মৃত্যুতে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করল জম্মু ও কাশ্মীর সরকার। প্রশাসন। সূত্রের খবর, তুষারধসে মৃত ৫ জনের পরিবারকে ৫ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে।


প্রশাসন সূত্রের খবর, শুক্রবার সকাল সাতটা নাগাদ লাদাখের খারদুং লা মাউন্টেন পাস এলাকায় মারাত্মক তুষারধসের ঘটনাটি ঘটেছে| খারদুং লা গিরিপথে বরফ তুলে আনতে গিয়েছিল একটি স্করপিও গাড়ি ও দু’টি টিপার| মোট ১০ জন একটি টিপারে বরফ বোঝাই করার পরে অন্যটিতে যখন বরফ তুলছিলেন, সেই সময় আচমকাই স্করপিও গাড়ি ও টিপারের উপর এসে পড়ে প্রচুর পরিমাণে বরফ| এই ঘটনায় শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৫ জনের দেহ উদ্ধার হয়েছে| নিখোঁজ রয়েছেন আরও ৫ জন|খারদুং লা বিশ্বের অন্যতম উচ্চ যানবাহন চলাচলকারী সড়ক পথ| কাশ্মীরে গত কয়েকদিন ধরে লাগাতার তুষারপাত হচ্ছে| বৃহস্পতিবারই কাশ্মীরের ন’টি তুষারপ্রবণ জেলা-অনন্তনাগ, কুলগাম, বদগাম, বারামুল্লা, কুপওয়ারা, বান্দিপোরা, গান্ডেরবাল, কার্গিল এবং লেহ-তে সতর্কবার্তা জারি করেছে স্থানীয় আবহাওয়া দফতর| ১৯-২৩ জানুয়ারি পর্যন্ত প্রবল তুষারপাতের পূর্বাভাস জারি করা হয়েছে| এরই মধ্যে শুক্রবার সকালে ঘটে গেল মারাত্মক ঘটনা|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top