News Flash

  • Home
  • Uncategorized
  • যুবেন্দ্র চাহালের বোলিংয়ে ভেল্কিতে দিশেহারা অস্ট্রেলিয়া, ২৩০ রানে অলআউট
Image

যুবেন্দ্র চাহালের বোলিংয়ে ভেল্কিতে দিশেহারা অস্ট্রেলিয়া, ২৩০ রানে অলআউট

মেলবোর্ন, ১৮ জানুয়ারি (হি.স.) : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের নির্নায়ক ম্যাচে যুবেন্দ্র চাহালের বোলিংয়ে ভেল্কিতে দিশেহারা অস্ট্রেলিয়া৷ এমসিজি’তে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে অসহায় আত্মসমর্পণ অজি ব্যাটসম্যানদের৷ সিরিজের নির্নায়ক ম্যাচে ৪৮.৪ ওভারে ২৩০ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া৷ মেলবোর্নে এখনও পর্যন্ত একদিনের ক্রিকেটে ভারতের হয়ে সেরা বোলিং করেন চাহাল৷ একাই তুলে নেন ছ’টি উইকেট৷অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার একদিনের সিরিজ জিতে ইতিহাস গড়তে ভারতের দরকার ২৩১ রান৷এর আগে দু’বার অস্ট্রেলিয়ার মাটিতে একদিনের সিরিজে সাফল্য পেলেও দু’টি ক্ষেত্রেই তৃতীয় কোনও দল অংশ নিয়েছিল টুর্নামেন্টে৷ এর আগে কখনও অস্ট্রেলিয়ায় দ্বিপাক্ষিক একদিনের সিরিজ জেতেনি ভারত৷ সেদিক থেকে মেলবোর্নে ইতিহাস গড়ার হাতছানি ছিল ভারতের সামনে৷ সেই লক্ষ্যে এক পা বাড়িয়ে রাখল কোহলি অ্যান্ড কোং৷


শুক্রবার সকাল থেকে দফায় দফায় বৃষ্টি৷ ফলে টস পিছিয়ে যায় মিনিট দশেক৷ আকাশে মেঘের ঘনঘটা চোখে পড়ার মতো৷ ম্যাচের মাঝেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা৷ অস্ট্রেলিয়ার তাজা পিচে এমন পরিবেশ-পরিস্থিতি যে ব্যাটসম্যানদের অনুকূল নয়, তা বলে দেওয়ার অপেক্ষা রাখে না৷সিরিজ নির্নায়ক ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিতে দু’বার ভাবেননি কোহলি৷ অজি দলনায়ক অ্যারন ফিঞ্চও জানান, টসে জিতলে ভারতকে ব্যাট করতে পাঠাতেন তিনি৷
দুই ওপেনার অ্যালেক্স ক্যারি (৫) ও অ্যারণ ফিঞ্চকে (১৪) ফিরিয়ে দেন ভুবনেশ্বর৷ তার পরেই শুরু হয় চাহালের ভেল্কি৷ একে একে খোওয়াজা (৩৪), শন মার্শ (৩৯), হ্যান্ডসকম্ব (৫৮), স্টোইনিস (১০), রিচার্ডসন(১৬) ও জাম্পার (৮) উইকেট তুলে নেন যুবেন্দ্র৷ সব মিলিয়ে ১০ ওভারে ৪২ রানের বিনিময়ে ৬টি উইকেট নেন তিনি৷ একদিনের ক্রিকেটে মেলবোর্নে কোনও ভারতীয় বোলারের এটিই যুগ্মভাবে সেরা বোলিং পারফরম্যান্স৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top