News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচন নিয়ে আলোচনা নয়, ধাঁয়াশা কাটাতে বক্তব্য আওয়ামি লিগের
Image

নির্বাচন নিয়ে আলোচনা নয়, ধাঁয়াশা কাটাতে বক্তব্য আওয়ামি লিগের

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): আলোচনা না চায়ের আমন্ত্রণ, এ নিয়ে কয়েকদিন ধরে ধোঁয়াশার মধ্যে আওয়ামি লিগ নেতারা পরিষ্কার করে দিলেন, বাংলাদেশে নির্বাচন নিয়ে নানা প্রশ্ন বা অভিযোগের ব্যাপারে ক্ষমতাসীন আওয়ামি লিগ প্রতিপক্ষ বিএনপি বা অন্য কোনও দলের সঙ্গে কোনও আলোচনা করবে না। তবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াত ছাড়া অন্য সব দলকে চায়ের আমন্ত্রণ জানাতে পারেন, যেখানে সরকার পরিচালনায় তাকে সহযোগিতার প্রশ্নে কথাবার্তা বলবেন। নির্বাচনে কারচুপি, অনিয়মের অভিযোগ বা এ নিয়ে কোনও প্রশ্নই আমলে নেবে না সরকার বা ক্ষমতাসীন আওয়ামি লিগ।
আওয়ামি লিগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রথমে আলোচনার উদ্যোগ নেওয়ার কথা বলেছিলেন, কিন্তু পরে তিনিই আবার তা অস্বীকার করায় ধোঁয়াশা তৈরি হয়েছিল।

এখন সরকার বা আওয়ামি লিগ কোনও সংলাপ করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। তিনি উল্লেখ করেন, নির্বাচনের আগে যে দলগুলি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নিয়েছিল- তাদের সঙ্গে সরকারের কাজে সহযোগিতার বিষয়ে কথাবার্তা হতে পারে। দলের অন্য নেতারাও মনে করছেন, এখন দেশে বিরোধী বিএনপি বা অন্য দলগুলির সঙ্গে আলোচনা করার জন্য কোনও ইস্যু নেই বা সেরকম কোনও পরিস্থিতি সৃষ্টি হয়নি।এইচ টি ইমাম বলেন, আমাদের যে ইশতেহার, সেখানে আমাদের যে কর্মসূচি, আমরা কি করব, সবকিছু দেওয়া আছে। সেগুলি জনগণ অনুমোদন করেছে। এখন তা বাস্তবায়ন করতে হবে। আর তা বাস্তবায়ন করতে হলে, সবার সহযোগিতা প্রয়োজন। আমরাও সকলকে নিয়েই কাজ করতে চাই। সেজন্য সবাইকে আহবান করছি যে আসুন, চা চক্রে আসুন। আমরা কথাবার্তা বলি। আওয়ামি লিগ নেতাদের অনেকে মনে করেন, আলোচনায় এলেও বিএনপি-সহ বিরোধী দলগুলি নির্বাচন নিয়েই তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করবে। তার জবাবের জন্যও আওয়ামি লিগ প্রস্তুত থাকবে। অবশ্য আলোচনার সুযোগ না থাকলে চায়ের আমন্ত্রণকে রাজনৈতিক দলগুলি কতটা গুরুত্ব দেবে, সরকার বা আওয়ামি লিগের সেই প্রশ্নও রয়েছে। দলটির নীতিনির্ধারণী ফোরাম সভাপতিম-লির সদস্য এবং মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, চায়ের আমন্ত্রণে কথাবার্তা হতেই পারে এবং তাতে সহযোগিতার ইস্যুতেই তাদের অগ্রাধিকার থাকবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top