News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলায় নিখোঁজ গৃহবধূ উদ্ধার স্মৃতিভ্রমাচ্ছন্নভাবে, চাঞ্চল্য
Image

আগরতলায় নিখোঁজ গৃহবধূ উদ্ধার স্মৃতিভ্রমাচ্ছন্নভাবে, চাঞ্চল্য

আগরতলা, ১৬ জানুয়ারি, (হি.স.) : গৃহবধূর নিখোঁজ হওয়া ও পরে স্মৃতিভ্রমাচ্ছন্নভাবে উদ্ধারের ঘটনার এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে আগরতলা শহরের কৃষ্ণনগর এলাকায়। জানা গেছে, মঙ্গলবার সকালে কৃষ্ণনগরের বাসিন্দা জনৈক অনিতা পোদ্দার রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান। স্ত্রী বাড়িতে ফিরে আসতে দেরি হচ্ছে দেখে চিন্তিত হয়ে পড়েন অনিতা দেবীর স্বামী অমিতাভ সাহা। শেষ পর্যন্ত তিনি রামনগর পুলিশ ফাঁড়িতে স্ত্রীর নিখোঁজ হবার বিষয়ে ডায়েরি করেন। রামনগর ফাঁড়ি থেকে অমিতাভ বাবুকে পাঠিয়ে দেওয়া হয় পশ্চিম থানায়। সেখানে গৃহবধূ অনিতার অপহরণের মামলা রুজু করা হয়। 


এদিকে গোটা ঘটনাটির খবর ছড়িয়ে পড়লে শহরজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যদিও মামলা লিপিবদ্ধ করে পুলিশ তল্লাশি অভিযান শুরু করে। জানা গেছে, দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর সন্ধ্যায় বড়জলা মহান ক্লাব এলাকায় গৃহবধূ অনিতাকে খুঁজে পাওয়া যায়। কিন্তু তিনি আশ্চর্যজনকভাবে তিনি তাঁর নাম ধাম সব ভুলে গেছেন। 
গৃহবধূকে এভাবে খুঁজে পাওয়ার ঘটনায় অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে গৃহবধূর নিখোঁজ হওয়ার বিষয়টিকে নিয়ে এবং তাঁকে হঠাৎ খুঁজে পাওয়ার বিষয়টিকে নিয়েও। এদিকে গৃহবধূ অনিতার স্বামী অমিতাভ বাবু জানান, ঘটনার দিন অনিতা সকালে ফুল কুড়োতে গিয়ে বাড়িতে ফিরে আসেননি। তাই তিনি পুলিশের শরণাপন্ন হন।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top