News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক হত্যা মামলায় দোষীসাব্যস্ত রাম রহিম-সহ ৪ জন অভিযুক্ত, সাজা ঘোষণা ১৭ জানুয়ারি
Image

সাংবাদিক হত্যা মামলায় দোষীসাব্যস্ত রাম রহিম-সহ ৪ জন অভিযুক্ত, সাজা ঘোষণা ১৭ জানুয়ারি

পাঁচকুলা (হরিয়ানা), ১৭ জানুয়ারি (হি.স.): সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলায় চলতি মাসের ১১ তারিখ দোষীসাব্যস্ত হয়েছিলেন ডেরা সচ্চা সৌদা প্রধান স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং| সাংবাদিক হত্যা মামলায় রাম রহিম ছাড়াও দোষীসাব্যস্ত হয়েছে আরও ৩ জন অভিযুক্ত, যথাক্রমে কুলদীপ সিং, নির্মল সিং এবং কৃষাণ লাল| গত ১১ জানুয়ারি রাম রহিম-সহ ৪ জন অভিযুক্তকে দোষীসাব্যস্ত করেছেন হরিয়ানার পাঁচকুলার বিশেষ সিবিআই আদালতের বিচারপতি জগদীপ সিং| এই মামলার সাজা ঘোষণা হবে ১৭ জানুয়ারি| বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সিং মারফত সাজা ঘোষণা করবে পাঁচকুলার বিশেষ সিবিআই আদালত|


২০০২ সালে সংবাদপত্রে গুরমিত রাম রহিমের বিরুদ্ধে লেখার কারণেই খুন হতে হয়েছিল সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে| সিরসায় ডেরা সচ্চ সৌদার হেডকোয়ার্টারে মহিলাদের প্রতি নিগ্রহ নিয়ে লেখালেখি করেছিলেন ‘পুরা সচ’ সংবাদপত্রের সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি| ওই বছরের অক্টোবর মাসে বাড়ির কাছেই গুলি করে খুন করা হয় সাংবাদিক রামচন্দ্র ছত্রপতিকে| ২০০৩ সালে এই খুনের ঘটনায় মামলা দায়ের হয়| ২০০৬ সালে মামলার তদন্তভার নেয় সিবিআই| এই মামলায় মূল চক্রান্তকারী হিসেবে রাম রহিমের নাম উল্লেখ করা হয়| অবশেষে গত ১১ জানুয়ারি সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি হত্যা মামলায় দোষীসাব্যস্ত হন ডেরা সচ্চা সৌদা প্রধান স্বঘোষিত ধর্মগুরু গুরমিত রাম রহিম সিং-সহ ৪ জন অভিযুক্ত| বৃহস্পতিবার সাজা ঘোষণা করা হবে| ডেরা সচ্চা সৌদার প্রধান গুরমিত রাম রহিম সিং দুই মহিলাকে ধর্ষণেও সাজাপ্রাপ্ত| ২০ বছরের কারাদণ্ড হয়েছে তার| বর্তমানে রোহতকের সুনারিয়া জেলে তিনি বন্দী রয়েছেন|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top