News Flash

  • Home
  • Uncategorized
  • শীতের সঙ্গে ঘন কুয়াশা ও বায়ু দূষণের জেরবার রাজধানী দিল্লি, ১১টি ট্রেনের সময়সূচী পরিবর্তন
Image

শীতের সঙ্গে ঘন কুয়াশা ও বায়ু দূষণের জেরবার রাজধানী দিল্লি, ১১টি ট্রেনের সময়সূচী পরিবর্তন

নয়াদিল্লি, ১৭ জানুয়ারি (হি.স.) : শীতের সঙ্গে পাল্লা দিয়ে বায়ু দূষণ বৃদ্ধি পাওয়ায় নাজেহাল অবস্থা দিল্লিবাসীর। বৃহস্পতিবার দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস। এদিন শহরের সার্বিক এয়ার কুয়ালিটি ইডেক্স ৪৩৪। যা ভয়াবহ। ঘন কুয়াশার কারণে ১১টি ট্রেনের সময়সূচীর পরিবর্তন করা হয়েছে।এদিন দিল্লির মথুরা রোডে এয়ার কুয়ালিটি ইনডেক্স ছিল ৩৪৬, ধীপুরে ২৯৭, পিতমপুরায় ৩৫৫। পুসা রোড, এয়ারপোর্ট টার্মিনাল ৩ এবং চাদনি চকে এয়ার কুয়ালিটির ইনডেক্স ছিল ৩৪৬,৩৫৭, ৩৪২। আগামী দুইদিনও ঘন কুয়াশা থাকবে বলে জানা জানিয়েছে আবহাওয়াবিদরা।

বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়া তা স্বাস্থ্যকর নয় বলে জানিয়েছে চিকিৎসকেরা। সাধারণ মানুষদের চিকিৎকসেরা পরামর্শ দিয়েছে স্বল্প দূরত্বের পথ হাটা যেতে পারে। কিন্তু কোনও ভাবে জগিং বা দৌড়নো যাবে না। বুকে চাপ ভাব, শ্বাসকষ্ট, অতিরিক্ত কাশি বা ক্লান্তি লাগলে দ্রুত চিকিৎসকেদের পরামর্শ নিতে বলা হয়েছে। কাঠ, মোমবাতি, ধুপকাঠি জ্বালানোর থেকে সাধারণ মানুষকে বিরত থাকতে বলা হয়েছে। দিল্লিকে ‘গ্যাস চেম্বার’ হিসেবে অভিহিত করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।অন্যদিকে, এদিন প্রায় ১১টি ট্রেনের সময়সূচী পরিবর্তন করা হয়েছে। রেলের তরফে জানানো হয়েছে, জয়নগর-নয়াদিল্লি এস সাইনানি এক্সপ্রেস, গাঁজিপুর-আনন্দবিহার এক্সপ্রেস এবং পূর্বোত্তর সম্পর্ক এক্সপ্রেস প্রায় দেড় ঘন্টা, দুই ঘন্টা এবং এক ঘন্টা দেরিতে চলেছে। কম দৃশ্যমানতার কারণে ভুবনেশ্বর দুরন্ত এক্সপ্রেসে পাঁচ ঘন্টা দেরিতে চলেছে। পূর্বা এক্সপ্রেস এবং পুরী-নয়াদিল্লি পুরুষোত্তম এক্সপ্রেস তিন ঘন্টা দেরিতে ছেড়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top