News Flash

  • Home
  • Uncategorized
  • জুয়ার আসর থেকে পুলিশের উপর ইটবৃষ্টি ,সাব ইনস্পেক্টরসহ তিন জন মারাত্মক জখম
Image

জুয়ার আসর থেকে পুলিশের উপর ইটবৃষ্টি ,সাব ইনস্পেক্টরসহ তিন জন মারাত্মক জখম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারী৷৷ জুয়া বিরোধী অভিযান চালাতে গিয়ে আক্রান্ত তেলিয়ামুড়া থানার পুলিশ৷ ঘটনা তুইমধু কৃষ্ণমুড়া এলাকায়৷ তেলিয়ামুড়া থানায় কর্মরত সাব-ইনস্পেক্টর শ্যামল দেবনাথ সহ কয়েকজন পুলিশ কর্মী আক্রমণে জখম হয়েছেন৷ এক জুয়ারিকে পুলিশ পাকড়াও করতে সক্ষম হয়েছে৷ জুয়া বিরোধী অভিযান চালাতে গিয়ে পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনা এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ তেলিয়ামুড়া চাকমাঘাটে গতকাল রাত থেকে শুরু হয়েছে ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা৷ চাকমা ঘাট গ্যারেজকে কেন্দ্র করে গত কুড়ি বছর ধরে ঐতিহ্যবাহী মেলা সংঘটিত হয়ে আসছে৷ মেলা উপলক্ষ্যে এলাকায় নিরাপত্তা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়৷ রাজ্য সরকার রাজ্যে যে মদ জুয়া সহ অন্যান্য নেশা কারবারীদের বিরুদ্ধে কঠোর মনোভাব গ্রহণ করেছে৷ কোন ধরনের মেলা অনুষ্ঠানে এ ধরনের জুয়ার আসর সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে৷

নিষেধাজ্ঞা অমান্য করে চাকমা ঘাট এলাকায়তুই মধু কৃষ্ণ রায় গতকাল রাতে জুয়ার আসর বসেছিল৷ খবর পেয়ে পুলিশের টহলদারি বাহিনী ওই এলাকায় পৌঁছলে পুলিশের ওপর হামলা চালায় জুয়ারিরা৷ কোন কিছু বুঝে উঠার আগেই পুলিশের গাড়ির উপরে ইট বৃষ্টি শুরু হয়৷ তাতে তেলিয়ামুড়া থানার এসআই শ্যামল দেবনাথ এবং গাড়ির চালক সহ কয়েকজন আহত হয়েছেন৷ তাদের মাথা ফেটে গেছে৷ আক্রমণের পর পিছু হটেনি টহলদারি পুলিশ৷ তাদের পিছু ধাওয়া করে এক জুয়াড়িকে আটক করতে সক্ষম হয় পুলিশ৷ বর্তমানে সে তেলিয়ামুড়া পুলিশের হেপাজতে আছে৷ তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় তেলিয়ামুড়া থানায় মামলা হয়েছে৷ উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন স্থানে জুয়ারিদের খপ্পরে পড়ে সুকল-কলেজ পড়ুয়া থেকে শুরু গৃহবধূরা পর্যন্ত সর্বশান্ত হচ্ছে৷ এর বিরুদ্ধে সরকার ও প্রশাসন কঠোর মনোভাব গ্রহণ না করলে সমাজের উপর এর বিরূপ প্রভাব পড়বে৷ অবিলম্বে পুলিশকে এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবী উঠেছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top