News Flash

  • Home
  • Uncategorized
  • সপা সুপ্রিমোর সঙ্গে দেখা দেখা করলেন আরএলডি সহ-সভাপতির
Image

সপা সুপ্রিমোর সঙ্গে দেখা দেখা করলেন আরএলডি সহ-সভাপতির

লখনউ, ১৬ জানুয়ারি (হি.স.) : সমাজবাদী পার্টির (সপা) সুপ্রিমো তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সঙ্গে দেখা করলেন রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) সহ-সভাপতি জয়ন্ত চৌধুরি। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষ্যে দুইজনের মধ্যে আসন সমঝোতা নিয়ে বৈঠক হয় বলে জানা গিয়েছে।সপা সুপ্রিমোর সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে জয়ন্ত চৌধুরি বলেন, ‘অখিলেশজির সঙ্গে বৈঠক ভাল হয়েছে। জোট এবং আসন সমঝোতা নিয়ে আমাদের মধ্যে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। প্রচেষ্টা সফল হবে বলে আমি আশা করি।’১২ জানুয়ারি সপা-বসপা নিজেদের মধ্যে জোটের ঘোষণা করেছে। উত্তরপ্রদেশে লোকসভার ৮০টি আসন রয়েছে।

যৌথ সাংবাদিক সম্মেলন করে মায়াবতী এবং অখিলেশ যাদব ঘোষণা করেন, ‘লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৩৮টি আসনে লড়বে বহুজন সমাজ পার্টি এবং ৩৮টি আসনে লড়বে সমাজবাদী পার্টি| অন্যান্য রাজনৈতিক দলের জন্য দু’টি আসন ছেড়ে দেওয়া হয়েছে| আমেঠি এবং রায়বরেলি লোকসভা আসন কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া হয়েছে|’ আসন্ন লোকসভা নির্বাচনে রাষ্ট্রীয় লোক দলের জন্য দুইটি আসন বরাদ্দ করেছিল মায়াবতী ও অখিলেশ। কিন্তু সূত্রের খবর রাষ্ট্রীয় লোক দল চাইছে পাঁচটি আসন। অন্যদিকে রাষ্ট্রীয় লোক দলকে নিজেদের দিকে টানার জন্য উঠে পড়ে লেগেছে কংগ্রেস।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top