News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ বছরে ভিজন ডকুমেন্টের প্রতিশ্রুতিগুলি পূরণ করতে না পারলে আর নির্বাচনে লড়বেন না মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
Image

পাঁচ বছরে ভিজন ডকুমেন্টের প্রতিশ্রুতিগুলি পূরণ করতে না পারলে আর নির্বাচনে লড়বেন না মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৫ জানুয়ারি৷৷ পাঁচ বছরের মধ্যে রাজ্য সরকার যদি ভিজন ডকুমেন্টের প্রতিশ্রুতি পূর্ণ না করে তাহলে আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ উত্তর ত্রিপুরার কালাছড়া ব্লকের অন্তর্গত প্রত্যেকরায় এলাকায় ১৩২তম পঞ্চদিবসীয় প্রত্যেকরায় পৌষমেলা ও সংহতি উৎসব-এর উদ্বোধন করতে এসে প্রদত্ত ভাষণে তার এই সংকল্পের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী দেব৷ টানা একশো বত্রিশ বছর ধরে মকর সংক্রান্তির দিন প্রত্যেকরায় পৌষমেলা ও সংহতি উৎসব পালন করা হয়৷ এবারও প্রচলিত নিয়মে এই মেলা ও উৎসবের আয়োজন করা হয়েছে৷ প্রসঙ্গত, মেলা ও উৎসব চলবে আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত৷ আজ মঙ্গলবার প্রদীপ প্রজ্জ্বলন করে এই মেলা ও উৎসবের শুভ উদ্বোধন করেছেন রাজ্যের মুক্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


প্রত্যেকরায় পৌষ মেলা ও সংহতি উৎসবের উদ্বোধক রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রথমে প্রত্যেকরায় বড় আখড়া প্রাঙ্গণে প্রণাম করে আখড়ার পাশে ৮৬ লক্ষাধিক টাকা ব্যয় সাপেক্ষে নির্মিত কমিউনিটি হল উদ্বোধন করেছেন৷ মুখ্যমন্ত্রী এরপর আসেন মেলা প্রাঙ্গণে৷ মেলা কমিকটির কর্মকর্তারা রাজ্যের মুখ্যমন্ত্রী, তাঁর সহধর্মিনী-সহ অন্যান্য অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীয় দিয়ে বরণ করেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বক্তব্য পেশ করতে গিয়ে উপস্থিত পূণ্যার্থী, মেলা ও সংহতি উৎসবের কর্মকর্তা সহ গোটা রাজ্যবাসীকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানান৷ পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমুখি উপস্থিত পূণ্যার্থী, মেলা ও সংহতি উৎসবের কর্মকর্তা সহ গোটা রাজ্যবাসীকে পৌষ সংক্রান্তির শুভেচ্ছা জানন৷ পাশাপাশি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমুখী কর্মসূচির কথাও তিনি তাঁর বক্তব্য তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, বিজেপি নির্বাচনের আজে প্রকাশিত ভিজন ডকুমেন্টে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা সরকার বাস্তবায়ন করছে এবং করবে৷ এমনকি যেসব এপিএল ভুক্ত বিপিএল কার্ড পা্যয়ার যোগ্য তাদের বিপিএল কার্ড পাওয়ার যোগ্য তাদের বিপিএল কার্ড দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী দেব৷


মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের সার্বিক বিকাশে প্রধানমন্ত্রী ফ্ল্যাগশীপ প্রোগ্রাম ও কেন্দ্রীয় প্ররকল্পগুলি রূপায়ণে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে৷ এইসব কর্মসূচির মাধ্যমে উন্নয়নের সুফল খুব সহজেই মানুষের কাচে দেওয়া সম্ভব হবে৷ সৌভাগ্য যোজনায় রাজ্যে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেওয়ার যে লক্ষ্যমাত্রা ২০১৮-র ডিসেম্বর মাসের মধ্যে নেওয়া হয়েছিল তা পূরণ হয়েছে ২০১৮-র নভেম্বরের মধ্যেই৷ মুখ্যমন্ত্রী বলেন, এই সরকার হচ্চে উন্নয়নমুখী সরকার৷ ভিশন ডকুমেন্টে যা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছ তা পাঁচ বছরের মধ্যে বাস্তবায়িত করা হবে৷ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেন উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান৷ তিনি বলেন, ১৩২ বছরের পুরনো এই মেলায় এর আগে কোন দিন কোন মুখ্যমন্ত্রী আসেনি৷ মেলায় বর্তমান মুখ্যমন্ত্রীর াাগমন এক নতুন বার্তা নিয়ে যাবে সকলের কাছে৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওবিসি কশিনের বোর্ড অব ডিরেক্টর প্রদীপ কুমার নাথ৷ স্বাগত বক্তব্য রাখেন উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক রাভাল হোমেন্দ্র কুমার৷ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরমনি নমঃ৷ অনুষ্ঠানের আগে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ও সংহতি উৎসবে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার ১৩টি প্রদর্শনী স্টল খোলা হয়েছে৷ কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে আয়োজন করা হয়েছে সব্জী প্রদর্শনী৷


উল্লেখ্য, প্রত্যেকরায় পৌষমেলা ও সংহতি উৎসব ১৩২ বছর থেকে ধারাবাহিকবাবে চলে আসছে৷ প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এই মেলা শুরু হয়৷ ১৩২ বছর আগে প্রত্যেকরায় বড় আখড়ার বিশাখাদাসী বৈষ্ণবী এই মেলার প্রচলন করেছিলেন৷ মেলা প্রাঙ্গণে বসেছে বিভিন্ন ধরনের সরকারি বিপনি ও ছোট ছোট দোকান৷ প্রত্যেকরায় পৌষমেলা ও সংহতি উৎসব ২০১৯-এর উদ্যাপন কমিটি ছাড়াও একে সহযোগিতা করছে উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন, তথ্য ও সসৃকতি দপ্তর৷ আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রত্যেকরায় এবং সংলগ্ণ এলাকার মানুষ উপচে পড়েছিল৷ মেলাকে সর্বাঙ্গসুন্দর করতে প্রশাসনের ভূমিকা নজরকাড়া৷ গোটা এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থাও গড়ে তোলা হয়েছে৷ মোতায়েন করা হয়েছে পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top