News Flash

  • Home
  • Uncategorized
  • উচ্ছেদের নোটিশকে কেন্দ্র করে উত্তপ্ত আমবাসা, ঘটনাস্থলে পুলিশ
Image

উচ্ছেদের নোটিশকে কেন্দ্র করে উত্তপ্ত আমবাসা, ঘটনাস্থলে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জানুয়ারি৷৷ বন দফতরের জায়গায় জবরদখলকারীদের প্রদত্ত উচ্ছেদের নোটিশকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকাল থেকে উত্তপ্ত আমবাসা। নোটিশপ্রাপ্ত উত্তেজিত জনতা জাতীয় সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে চলছে পুলিশি টহল।জানা গেছে, আমবাসায় টিআরটিসি পাড়ায় বন দফতরের সরকারি জায়গায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে কতিপয় পরিবার। মঙ্গলবার বন দফতরের পক্ষ থেকে একটি নোটিশ জারি করে বলা হয়, অতিসত্বর সরকারি জায়গা খালি করতে হবে।

বন দফতরের নোটিশ পাওয়ামাত্র সকাল থেকেই আমবাসার টিআরটিসি পাড়া উত্তপ্ত হয়ে পড়ে।উত্তেজিত জনতা নোটিশ পেয়ে অনতিবিলম্বে জাতীয় সড়কে অবরোধ গড়ে তুলেন। ফলে যান চলাচলে বিঘ্ন ঘটে। তাদের দাবি, মকর সংক্রান্তির দিন কেন শুনানির নোটিশ পাঠানো হয়েছে। তাই তা তারা মানেন না। জানা গেছে, প্রায় দুই ঘণ্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে রাখে এলাকাবাসীরা। যদিও বন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে যান এবং অবরোধকারীদের সাথে কথা বলে পথ অবরোধ তুলে নেওয়া হয়। তবে এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। এদিকে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top