News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলার কৃষ্ণনগর ব্রাউন সুগার কাণ্ডে ধৃত আরও দুই
Image

আগরতলার কৃষ্ণনগর ব্রাউন সুগার কাণ্ডে ধৃত আরও দুই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জানুয়ারী ।। কৃষ্ণনগর সংহতি ক্লাব এলাকার বাসিন্দা ব্রাউন সুগার পাচারের দায়ে অভিযুক্ত পুলিশের এসআই সুশীল দেববর্মার আরও দুই সাঁকরেদকে গ্রেফতার করা হয়েছে।
আচমকা অভিযান চালিয়ে গত মাসে অভিযুক্ত পুলিশের এসআই সুশীল দেববর্মার বাড়ি থেকে প্রচুর নগদ অর্থ উদ্ধার করেছিল গোয়েন্দা পুলিশ। এখন ওই ঘটনার সাথে জড়িত পুলিশ আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করতে সমর্থ হয়েছে। তবে পুলিশ এখনও ঘটনার অন্যতম মূল পাণ্ডা লক্ষ্মীকে আটক করতে পারেনি।


জানা গেছে, গোপন খবরের ভিত্তিতে ব্রাউন সুগার কাণ্ডে এসআই সুশীল দেববর্মার দুই সাঁকরেদ অনিতা দেববর্মা ও সুজিত চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গভীর রাতে সদর এসডিপিও সুমন মজুমদার, পূর্ব থানার ওসি দেবাশিস সাহা এবং পশ্চিম থানার ওসি সুব্রত চক্রবর্তীর নেতৃত্বে অভয়নগর এলাকায় এই অভিযান চালানো হয়। আচমকা নেশা কারবারিদর অবস্থানস্থল ঘিরে ফেলা হয়। পালানোর সব পথ বন্ধ করে দিয়ে তাদের আজ ভোরে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top