News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তরপ্রদেশে ৮০টি আসনেই লড়বে কংগ্রেস : গুলাম নবি আজা
Image

উত্তরপ্রদেশে ৮০টি আসনেই লড়বে কংগ্রেস : গুলাম নবি আজা

লখনউ, ১৩ জানুয়ারি (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের সবকটি আসনে প্রার্থী দেবে কংগ্রেস। রবিবার রাজধানী লখনউতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই জানালেন বর্ষীয়ান কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ।এদিন গুলাম নবি আজাদ বলেন, ‘আসন্ন লোকসভা নির্বাচনে আমরা উত্তরপ্রদেশের ৮০টি আসনেই লড়ব। এজন্য পুরোপুরি তৈরি। ২০০৯ সালে লোকসভা নির্বাচনে যে ভাবে উত্তরপ্রদেশে কংগ্রেস এক নম্বর দল হয়েছিল। ঠিক সেই ভাবে আসন্ন নির্বাচনে ভাল ফল করব আমরা এবং সেবারের তুলনায় দ্বিগুণ আসনে জয়লাভ করব।’২০১৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসকে বাদ দিয়েই বহুজন সমাজ পার্টি (বসপা) এবং সমাজবাদী পার্টি (সপা) জোটবদ্ধ হয়েছে। ফলে কংগ্রেসের মহাজোট গড়ার স্বপ্ন জোর ধাক্কা খেয়েছে। এই প্রসঙ্গে গুলাম নবি আজাদ বলেন, ‘জোট আমরা ভাঙেনি। জনগণের এটা বোঝা উচিত।

আমরা আগেও বলেছি বিজেপিকে হারাতে সমভাবাপন্ন সমস্ত দলগুলির সঙ্গে আমরা আলোচনায় বসতে রাজি। কিন্তু তাদের জোর করতে পারব না। তাদের জন্যই এই বিষয়ে আলোচনার আর কোনও অবকাশ রইল না। তাই নিজেদের মতো করে বিজেপির বিরুদ্ধে লড়াই চালাব।’ এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি রাজ বব্বর।
শনিবার লখনউয়ে যৌথ সাংবাদিক সম্মেলন করে মায়াবাতী এবং অখিলেশ জানিয়েছেন, লোকসভা নির্বাচনে উত্তর প্রদেশের ৩৮টি আসনে লড়বে বহুজন সমাজ পার্টি এবং ৩৮টি আসনে লড়বে সমাজবাদী পার্টি| অন্যান্য রাজনৈতিক দলের জন্য দু’টি আসন ছেড়ে দেওয়া হয়েছে| আমেঠি এবং রায়বরেলি লোকসভা আসন কংগ্রেসের জন্য ছেড়ে দেওয়া হয়েছে| আর এরপরেই দুবাই সফররত কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, ‘উত্তরপ্রদেশবাসীকে অনেক কিছু দেওয়ার রয়েছে কংগ্রেসের। বসপা এবং সপা প্রতিও আমি শ্রদ্ধাশীল। এই বসপা এবং সপা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়েছে। তাদের অধিকার রয়েছে সিদ্ধান্ত গ্রহণ করার। তাই আমরাও সমস্ত শক্তি দিয়ে উত্তরপ্রদেশে ঝাঁপাব।’ রাহুল গান্ধীর এই বক্তব্যের পরই রবিবার উত্তরপ্রদেশর ৮০টি আসনেই লড়াই করার সিদ্ধান্ত কংগ্রেসের সিদ্ধান্ত কথা ঘোষণা করে গুলাম নবি আজাদ।প্রসঙ্গত, মায়াবতীর কথায়, ‘১৯৯৩ সালে উত্তর প্রদেশে জোট বেঁধেছিল সপা এবং বিএসপি| তখন উত্তর প্রদেশে সরকার গড়েছিল জোট| সেই জোটের নেতৃত্বে ছিলেন কাঁসিরাম ও মুলায়ম সিং যাদব|’ সমাজবাদী পার্টি এবং বহুজন সমাজ পার্টির এই জোটে কংগ্রেস কেন সামিল হল না? এই প্রশ্নেরও উত্তর দিয়েছেন মায়াবতী| বিএসপি সুপ্রিমোর কথায়, ‘কেন্দ্রে বিজেপি হোক বা কংগ্রেস, উভয়ই একই|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top