News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপির জাতীয় পরিষদ বৈঠকের অন্তিম দিন, রামলীলা ময়দানে মোদী ও অমিত শাহ
Image

বিজেপির জাতীয় পরিষদ বৈঠকের অন্তিম দিন, রামলীলা ময়দানে মোদী ও অমিত শাহ

নয়াদিল্লি, ১২ জানুয়ারি (হি.স.): আর মাত্র কয়েকমাস পরই লোকসভা নির্বাচন| আসন্ন লোকসভা নির্বাচনের রণনীতি-সহ বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য দিল্লির রামলীলা ময়দানে আয়োজিত হয়েছে দু’দিন ব্যাপী বিজেপির জাতীয় পরিষদের বৈঠক| দু’দিন ব্যাপী ন্যাশনাল কাউন্সিল বৈঠকের অন্তিম দিন, শনিবার রামলীলা ময়দানে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ| প্রধানমন্ত্রী এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি ছাড়াও, বিজেপির জাতীয় পরিষদের বৈঠকে উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান এবং হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার-সহ অন্যান্যরা|


পৌঁছতে হবে সমাজের সর্বস্তরের মানুষের কাছে, এই লক্ষ্যে শুক্রবার (১১ জানুয়ারি) থেকে দিল্লির রামলীলা ময়দানে শুরু হয়েছে দু’দিন ব্যাপী ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ন্যাশনাল কাউন্সিল মিটিং| দু’দিন ব্যাপী এই বৈঠক সমাপ্ত হবে শনিবার| কয়েকমাস পরই লোকসভা নির্বাচন, তার আগে সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছতে চাইছে নরেন্দ্র মোদী সরকার| মূলত কারণেই দু’দিন ব্যাপী এই ন্যাশনাল কাউন্সিল মিটিং, এমনই মত রাজনৈতিক মহলের| এদিন বিজেপির জাতীয় পরিষদের বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গড়কড়ি বলেছেন, ‘অক্ষমতা এবং দুর্নীতিই ছিল পূর্বতন সরকারের অন্যতম প্রধান বৈশিষ্ট্য| কিন্তু, আমরা ক্ষমতায় আসার পরই, মোদীজীর নেতৃত্বে সুশাসন এবং উন্নয়ন সম্ভব হয়েছে| ইস্তেহারে আমরা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলাম, বিগত সাড়ে চার বছরে তাই করে দেখিয়েছি|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top