News Flash

  • Home
  • Uncategorized
  • পঞ্চদশ অর্থ কমিশন রাজ্যে আসছে আগামী ১৬ জানুয়ারি
Image

পঞ্চদশ অর্থ কমিশন রাজ্যে আসছে আগামী ১৬ জানুয়ারি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জানুয়ারি ৷৷ পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান সর্বশ্রী এন কে সিং এর নেতৃত্বে কমিশনের ১৫ জনের সদস্য সদস্যা সহ এক উচ্চপর্যায়ের প্রতিনিধিদল তিনদিনের রাজ্য সফরে আগামী ১৬ জানুয়ারি আগরতলায় আসছেন৷ প্রতিনিধিদলে রয়েছেন কমিশনের সদস্য সর্বশ্রী ড অনুপ সিং, ড অশোক কুমার লাহিড়ি, ড রমেস চান্দ এবং সচিব অরবিন্দ মেহেতা সহ উচ্চপর্যায়ের আধিকারিকবৃন্দ৷ রাজ্যে অবস্থানকালে প্রতিনিধদল ১৬ জানুয়ারি বিকাল ২টা থেকে পর্যায়ক্রমে ত্রিস্তর পঞ্চায়েত, নগরোন্নয়ন সংস্থা ও ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের নির্বাচিত প্রতিনিধিবৃন্দ, রাজ্যের শিল্প ও বাণিজ্য সংস্থার প্রতিনিধি এবং জাতীয় রাজ্য স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সোনারতরী অতিথি নিবাসে তাদের বক্তব্য রাখবেন ও মত বিনিময় করবেন৷

দ্বিতীয় দিন সকাল সাড়ে নয়টায় কমিশনের পুরোদল রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সহ রাজ্য মন্ত্রিসভর সদ্যস ও উচ্চপর্যায়ের অফিসারদের সঙ্গে রাজ্যের আর্থিক অবস্থা, রাজস্ব আদায়, ঘাটতি, পরিকাঠামো উন্নয়ন ও ভবিষ্যতের উন্নয়নমুলক পরিকল্পনা বিষয়ক রাজ্যের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন৷ আলোচনার পর চেয়ারম্যানের নেতৃত্বে কমিশনের প্রতিনিধিগণ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন৷ প্রতিনিধিদল আগামী ১৮ জানুয়ারি সকালে রাজ্য ত্যাগ করবেন৷ গতকাল মহাকরমের কনফারেন্স হলে মুখ্যসচিব এল কে গুপ্তার পৌরোহিত্যে উচ্চপর্যায়ের এক আলোচনা সভা অনুুষ্ঠিত হয় এবং কমিশনের আসন্ন সফল সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top