News Flash

  • Home
  • Uncategorized
  • ‘বেটার ভারত’ গড়ার স্বপ্ণ নিয়ে রাজ্য সফরে এলেন সর্বভারতীয় এনএসইউআই সম্পাদিকা সালমা
Image

‘বেটার ভারত’ গড়ার স্বপ্ণ নিয়ে রাজ্য সফরে এলেন সর্বভারতীয় এনএসইউআই সম্পাদিকা সালমা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারী৷৷ সর্বভারতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বেটার ভারত গড়ার স্বপ্ণ নিয়ে রাজ্য সফরে এলেন সর্বভারতীয় এনএসইউআই সম্পাদিকা সালমা বেগম৷ রাজ্য সফরকালে এনএসআইয়ের সভাপতি, এবং কংগ্রেসের দলীয় মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিককে নিয়ে আগরতলা কংগ্রেস ভবন সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন এন এস এর সর্বভারতীয় সাধারণ সম্পাদিকা সালমা বেগম৷ কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দেশের ছাত্র যুব সমাজকে নিয়ে বেটার ভারত গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন৷ গোটা দেশের ছাত্র যুব সমাজকে এই কর্মসূচির সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে৷ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে এনএসআইয়ের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সালমা বেগম বৃহস্পতিবার আগরতলায় আসেন৷


কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরনে৷ সাংবাদিক সম্মেলনে এনএস ইউআই রাজ্য সভাপতি রাকেশ দাস, কংগ্রেসের দলীয় মুখপাত্র হরে কৃষ্ণ ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷ সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেসেরদলীয় মুখপাত্র হরেকৃষ্ণ ভৌমিক বলেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বেঠার ভারত গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন৷ এই পরিকল্পনায় ছাত্র যুব সমাজকে প্রাধান্য দেওয়া হয়েছে৷ দেশের যুবতীদেরকেও এই কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে৷ দেশের কল্যাণের জন্য এবং দেসের শিক্ষা ব্যবস্থার অগ্রগতির জন্য ছাত্র যুব সমাজকে কিভাবে কাজে লাগানো যায় সে বিষয়ে বিশদ চিন্তাভাবনা করছেন সর্বভারতীয় কংগ্রেস সভাপতি৷ হরে কৃষ্ণ বাবু আরো বলেন, ছাত্রদের বাদ দিয়ে কোনো কর্মসূচি সফল হতে পারে না৷ শিক্ষায় ছেলে ও মেয়ে উভয়ের সমান অধিকার নিশ্চিত করতে হবে৷ প্রত্যেককে সঠিক শিক্ষার আওতায় নিয়ে আসতে হবে৷ শিক্ষার্থীদের ড্রপ আউট পুরোপুরি বন্ধ করতে হবে৷ ভর্তি ও নিয়োগ এর পরীক্ষার ক্ষেত্রে দুর্নীতি বন্ধ করতে হবে৷ জাতপাত এর ভিত্তিতে যাতে কোনো ধরনের বিভেদ সৃষ্টি করা না হয় তাও নিশ্চিত করা প্রয়োজন৷ মহিলারা যাতে সমান সুযোগ গ্রহণ করতে পারে এ বিষয়টিতে গুরুত্ব আরোপ করেছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ শুধু সুকল কলেজের শিক্ষাই নয়, সার্বিক শিক্ষায় ছাত্র যুব সমাজ ও মহিলাদের আরও এগিয়ে নিয়ে যেতে হবে৷ সার্বিক শিক্ষার মধ্যদিয়েই দেশ ও জাতি উন্নত পর্যায়ে পৌছার সুযোগ পাবে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top