News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসি বন্ধ ডাকল বিরোধী ফোরাম
Image

এডিসি বন্ধ ডাকল বিরোধী ফোরাম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জানুয়ারী৷৷ মাধববাড়িতে ছয় উপজাতি যুবকের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় রাজস্ব মন্ত্রী তথা আইপিএফটির সভাপতি এন সি দেববর্মাকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মেজিস্ট্রেট তদন্তের নির্দেশ দিয়েছেন৷ এদিকে, ক্ষমতাসীন জোটের শরিক আইপিএফটির সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া ওই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবী করেছেন৷ কার্যত ,ক্ষমতায় থেকে আইপিএফটি সরকার ও দল বাঁচাতে দ্বিমুখী নীতির সংকটে পড়েছে৷ এদিকে, বিরোধী উপজাতি দল ও সংগঠনের যৌথ ফোরাম মাধববাড়ীর ঘটনার ম্যাজিস্ট্রেট তদন্ত নস্যাৎ করে দিয়ে বিচার বিভাগীয় তদন্তের দাবীতে শনিবার এডিসি এলাকায় ১২ ঘন্টার বন্ধের ডাক দিয়েছে৷ ফলে, মাধববাড়ীর ঘটনায় উপজাতি রাজনীতির গতিপথ নতুন মোড় নিতে পারে বলে ধারণা করা হচ্ছে৷


গত ৮ জানুয়ারি নেসুর ডাকা উত্তর-পূর্র্বঞ্চল বন্ধের দিনে জিরানীয়া মাধব বাড়িতে ৬ জন আন্দোলনকারী গুলি বিদ্ধ হওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷ বৃহস্পতিবার মহাকরণে মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী বিপ্লব কুমার দেব এক সাংবাদিক সম্মেলনে একথা জানান৷ এদিনের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তিনি৷ ঘটনার আসল রহস্য উদ্ঘাটনের জন্য রাজ্য সরকার দ্রুত উচ্চ পর্র্যয়ের এই তদন্তের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ ঘটনায় আহত প্রত্যেকের চিকিৎসার ব্যয়ভার রাজ্য সরকার বহন করবে বলেও জানান তিনি৷ উল্লেখ্য, এই ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে রাজনীতির উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে৷ গোটা উত্তরপূর্র্বঞ্চলেই এই ইস্যুতে আন্দোলন মাথাচারা দিয়ে উঠার আশঙ্কা দেখা দিয়েছে৷
জিরানীয়ার মাধববাড়িতে ৮ জানুয়ারি সংঘটিত ঘটনায় ম্যািেজস্ট্রেট পর্যায়ের তদন্ত করা হবে৷ আজ মহাকরণের প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই সিদ্ধান্তের কথা জানান৷ উপস্থিত ছিলেন রাজস্বমন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, রাজ্যের আইন -শৃঙ্খলাকে বিনষ্ট করে রাজ্যের স্বাভাবিক পরিবেশকে নষ্ট করার জন্য একটি চক্রান্তকারী গোষ্ঠী এই প্রয়াস নিয়েছিলো৷ রাজ্যের মানুষ সেটাকে প্রত্যাখ্যান করেছেন৷ মুখ্যমন্ত্রী শ্রীদেব এই ঘটনার তীব্র নিন্দা জানান৷ তিনি বলেন, গণতান্ত্রিক পদ্দতিতে যে কোনও দলের আন্দোলন করার অধিকার রয়েছে৷ তবে সেই আন্দোলনের নামে পাথর নিক্ষেপ বা অগ্ণি সংযোগের মতো ঘটনাকে কখনোই সরকার বরদাস্ত করবে না৷ তিনি বলেন, এই ঘটনাসমূহ কম সময়ের মধ্যেই তদন্ত করে জনসমক্ষে তুলে ধরা হবে এবং ঘটনায় জড়িয়ে প্রকৃত দোষীদের আইনানুসারে শাস্তি প্রদানের ব্যবস্থা করা হবে৷ মুখ্যমন্ত্রীি জানান, এই ঘটনায় তিনজন নাগরিক আহত হয়েছেন৷ তাদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জদন্য কলকাতায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে চিকিৎসা চলছে৷ বাকি আহত দু’জন জিবি হাসপাতলে চিকিৎসাধীন৷ তারা সকলেই সুস্থ রয়েছেন৷ তাদের চিকিৎসার জন্য সরকারজ্ঞক পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে৷ এই ঘটনায় একজন টিএসআর জওয়ান সহ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়েছেন৷ মুখ্যমন্ত্রী বলেন, তদন্তের পরেই এ ঘটনায় কারা কারা জড়িত তার প্রকৃত তথ্য বেরিয়ে আসবে৷ নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করার বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, এ বিষয়ে পক্ষে ও বিপক্ষে মতামত থাকতে পারে৷ সেটা সংসদ ও বিধানসভার ভেতরে কিংবা বাইরেও হতে পারে৷ তিনি বলেন, বিরোধিতা করার ক্ষেত্রে অবশ্যই তা গণতান্ত্রিক পদ্ধতিতে করা উচিত৷ অগণতান্ত্রিক পদ্ধতিতে করলে সরকার এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে মুখ্যমন্ত্রী জানান৷ সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে মুখ্যমন্ত্রী বলেন, সরকারের মূল দিশাই হচ্ছে রাজ্যের উন্নয়ন৷


এদিকে, নাগরিকত্ব সংশোধনী বিল ইস্যুতে নর্থ-ইস্টার্ন স্টুডেন্ট অর্র্গনাইজেশন নেসু গোটা উত্তরপূর্র্বঞ্চলে ১১ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছিল গত ৮ জানুয়ারি৷ টিএসএফ নেসুর সদস্য৷ নেসু এই বন্ধের সমর্থনে জিরানীয়ার মাধব বাড়িতে আসাম-আগরতলা জাতীয় সড়কের অবরোধ সৃষ্টি করেছিল৷ এ নিয়ে বিরোধী জেরেই গুলি চালানোর ঘটনা ঘটে৷ এদিকে, রাজ্যের উপজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া ৮ জানুয়ারির গুলি কাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ ওই দিনের আন্দোলনে তার দল আইপিএফটি জড়িত ছিল না বলে তিনি স্পষ্টীকরণ দিয়েছেন৷ আইপিএফটির কোন সদস্যও গুলিবিদ্ধ হয়নি বলে জানান তিনি৷ তবে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে উচ্চপর্র্যয়ের তদন্তের দাবি জানিয়েছে উপজাতি কল্যাণমন্ত্রী মেবার জমাতিয়া৷ এক মাসের তদন্ত শেষ করে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য তিনি দাবি জানিয়েছেন৷
অন্যদিকে, নর্থ ইস্ট স্টুডেন্ট অর্র্গনাইজেশন নেসুর ডাকা ৮ জানুয়ারির বন্ধকে কেন্দ্র করে ত্রিপুরার জিরানীয়ার মাধব বাড়িতে পুলিশের গুলি চালানোর ঘটনার প্রতিবাদে আগামী ১২ জানুয়ারি এডিসি এলাকায় বন্ধের ডাক দিয়েছে ত্রিপুরা উপজাতি ভিত্তিক ৮টি আঞ্চলিক দল ও সংগঠন৷ এগুলির মধ্যে রয়েছে, আইএনপিটি, আইপিএপটি (তিপ্রাহা), টিএসপি, এনসিটি, টিএসএফ৷ এদিন আগরতলায় যৌথভাবে এক সাংবাদিক সম্মেলনে এই দলগুলির নেতৃত্বরা জানান, গত ৮ জানুয়ারি জিরানীয়ার মাধব বাড়িতে নেসুর ডাকা উত্তর-পূর্র্ব—চল বন্ধের দিন হিংসাত্মক ঘটনায় ছয়জন গুরুতরভাবে আহত হয়েছিলেন৷ তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷ সুমিত দেববর্র্ম নামে একজনকে আগরতলা থেকে কলকাতায় উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে৷

জাতীয় নাগরিকত্ব বিল সংশোধন এর প্রতিবাদে এই বন্ধে ত্রিপুরা আঞ্চলিক দলগুলো শামিল হযেছিল৷ বন্ধ চলাকালে জিরানীয়ার মাধব বাড়িতে পুলিশ আন্দোলনাকারীদের উপরগুলি চালিয়েছিল বলে অভিযোগ৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা রাজ্যজুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা দেখা দিয়েছে৷ ত্রিপুরার উপজাতি সংগঠনগুলো ঐক্যবন্ধ ভাবে এই ঘটনার প্রতিবাদে আন্দোলনে শামিল হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ ছয়টি আঞ্চলিক দল বৃহস্পতিবার আগরতলায় এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত৷ বৈঠকে শেষে আঞ্চলিক দলগুলোর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলনে জানানো হয় আগামী ১২ই জানুয়ারি ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ এলাকায় বন্ধের ডাক দেওয়া হয়েছে৷ সংগঠনগুলোর মধ্যে টি এসএফ আইএনপিটি, আইপিএফটি তিপ্রাহা সহ অন্যান্য কয়েকটি আঞ্চলিক সংগঠন৷ সংগঠনের নেতৃবৃন্দ আগরতলায় আযোজিত সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন গত ৮ জানিযারি বন্ধ চালাকালে বিনা পররোচনায় পুলিশ আন্দোলনাকারীদের উপর গুলি চালিয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top