News Flash

  • Home
  • Uncategorized
  • সংসদে পেশ নাগরিকত্ব সং বিল, দিল্লিতে নগ্ন প্রতিবাদ কৃষক মুক্তির, ধিক্কার দিবস অসমে
Image

সংসদে পেশ নাগরিকত্ব সং বিল, দিল্লিতে নগ্ন প্রতিবাদ কৃষক মুক্তির, ধিক্কার দিবস অসমে

নয়াদিল্লি, ৭ জানুয়ারি, (হি.স.) : সংসদে পেশ হয়ে গেছে নাগরিক্ত সংশোধনী বিল ২০০৬। আজ নির্দিষ্ট সময় যৌথ সংসদীয় কমিটি তাঁদের এ সংক্রান্ত প্রতিবেদন দাখিল করেছে। এবার বিলটির ওপর বিতর্কের জন্য আহ্বান জানানো হতে পারে। তবে বিতর্ক কবে হবে সে সম্পর্কে এখনও কোনও আভাস পাওয়া যায়নি। বিতর্কের পরই বিলটি পাশ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
এদিকে সংসদে যখন এই বিল পেশ হচ্ছে তখন সংসদ ভবনের কাছে অসমের বামপন্থী অখিল গগৈ নেতৃত্বাধীন কৃষক মুক্তি সংগ্রাম সমিতি-সহ কথিত ৭০টি সংগঠনের সদস্যরা এর প্রতিবাদে নগ্ন প্রতিবাদ কর্মসূচি পালন করছেন। তবে প্রতিবাদী বহু নেতাকে ইতিমধ্যে দিল্লি পুলিশ আটক করেছে।বিক্ষুব্ধদের দাবি, এই বিল অসমিয়া জাতিকে ধ্বংস করবে। তাই তা বাতিল করতে হবে। হাতে হাতে ব্যানার নিয়ে বিক্ষুব্ধরা নরেন্দ্ৰ মোদী গো ব্যাক, বাংলাদেশি গো ব্যাক, নাগরিকত্ব সংশোধনী বিল বাতিল করো, অসমিয়াদের অস্তিত্ব ধ্বংস করা চলবে না ইত্যাদি বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদস্থল উত্তাল করে তোলেন।


অন্যদিকে, নাগরিকত্ব সংশোধনী বিল ১৬ অসমিয়াদের সুরক্ষিত করতে, অবৈধ মুসলমানদের আগ্রাসন থেকে জাতিকে রক্ষা করতে, অসমের জনবিন্যাস সুস্থির রাখতে, জাতির অস্তিত্ব রক্ষার জন্য বিজেপি সরকার পাশ করছে বলে দাবি করছে শাসকদল।এদিকে আজ সংসদে যখন নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৬ পেশ হচ্ছে তখন অসমে প্রস্তাবিত ধিক্কার দিবস পালন করছে রাজ্যের প্রথমসারির ছাত্র সংগঠন সারা অসম ছাত্র সংস্থা (আসু), নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধী আলোচনা মঞ্চ-সহ কথিত ৩০টি বেসরকারি সংগঠন। পাশাপাশি লোকসভায় বিল উত্থাপনের দিন আজ রাজ্যের প্রতিটি জেলা, মহকুমায়ও ধিক্কার দিবস পালন করেছে নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধী আলোচনা মঞ্চ, আসু-সহ রাজ্যের অন্যান্য সংগঠন। আজ গুয়াহাটিতে এক গণসমাবেশের আয়োজন করে কালো পতাকা উত্তোলন করা হবে। এছাড়া সন্ধ্যায় মশাল মিছিলেরও ডাক দিয়েছে আসু। আজকের ধিক্কার দিবসে রাজ্যের সকল ব্যবসায়িক প্ৰতিষ্ঠানে কালো পতাকা উত্তোলনের আহ্বান জানিয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল বিরোধী আলোচনা মঞ্চ।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top