News Flash

  • Home
  • Uncategorized
  • মৃতের পরিবারের কাছে টাকা দাবি, রণক্ষেত্র জিবি হাসপাতাল
Image

মৃতের পরিবারের কাছে টাকা দাবি, রণক্ষেত্র জিবি হাসপাতাল

আগরতলা, ৪ জানুয়ারি, (হি.স.) : মর্গ থেকে মৃতদেহ হস্তান্তরের ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিয়েছে আগরতলা মেডিক্যাল গভর্নমেন্ট কলেজ অ্যান্ড জিবিপি হাসপাতাল। অভিযোগ, শুক্রবার দুপুরে জিবি হাসপাতালের মর্গ থেকে মৃতদেহ হস্তান্তর করার সময় মৃতের পরিবারের কাছে টাকা দাবি করেন স্বাস্থ্য কর্মীরা। এ নিয়ে কথা কাটাকাটি হয় স্বাস্থ্যকর্মীদের সাথে মৃতের পরিবারের লোকদের। এক সময় পরিস্থিতি চরম আকার ধারণ করে। শুরু হয় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি।

 
এ ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করে জিবি চত্বর। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ। তাঁরা উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। জানা গেছে, পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রিত। তবে এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ টহল দিচ্ছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top