News Flash

  • Home
  • Uncategorized
  • চাকলা রোশনাবাদ ত্রিপুরার অংশ, দাবি রাষ্ট্রীয় সাতকথা সমাজের এনআরসি’র বিরোধীতায় সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি ১৫ই
Image

চাকলা রোশনাবাদ ত্রিপুরার অংশ, দাবি রাষ্ট্রীয় সাতকথা সমাজের এনআরসি’র বিরোধীতায় সুপ্রিম কোর্টে আবেদনের শুনানি ১৫ই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জানুয়ারী৷৷ চাকলা রোশনাবাদকে বাদ দিয়ে ত্রিপুরায় বাঙালী জনসংখ্যার হিসেব করা উচিত হবে না৷ কারণ, রাজ আমলে চাকলা রোশনাবাদ ত্রিপুরার অংশ ছিল৷ শুধু তাই নয়, ত্রিপুরা ভারতভুক্তির চুক্তিতে কোথাও চাকলা রোশনাবাদ ত্রিপুরার অংশ নয় তা উল্লেখ নেই৷ ফলে, ত্রিপুরায় বাঙালীরা বরাবরই সংখ্যাগরিষ্ঠ৷ অথচ মিথ্যার আশ্রয় নিয়ে সুপ্রিম কোর্টে এনআরসির আবেদন জানানো হয়েছে৷ ওই আবেদনে ইতিহাসকে বিকৃত করা হয়েছে৷ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন জমা দিয়েছে রাষ্ট্রীয় সাতকথা সমাজ৷ আগামী ১৫ জানুয়ারী সুপ্রিম কোর্টে ওই আবেদনের ওপর শুনানির দিন ধার্য্য হয়েছে৷ শুক্রবার সাংবাদিক সম্মেলনে রাষ্ট্রীয় সাতকথা সমাজের সভাপতি চন্দন দে একথা জানিয়েছেন৷ তাঁর দাবি, মহারাজা কখনওই ত্রিপুরাকে ভাগ করে ভারতভুক্তি হউক তা চাননি৷ জাতি-উপজাতিদের একত্রিত রাখতে চেয়েছেন মহারাজা৷ অথচ রাজনৈতিক স্বার্থে গভীর ষড়যন্ত্রে চাকলা রোশনাবাদকে ত্রিপুরা থেকে বাদ দেওয়া হয়েছে৷

এনআরসি ইস্যুতে রাজ্যে জাতি-উপজাতির ভাবাবেগে সুড়সুড়ি দেওয়া হচ্ছে বলে অভিযোগ আগেই উঠেছে৷ পাতালকণ্যা জমাতিয়া সহ মোট চারজন ত্রিপুরায় এনআরসি চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানানো হয়েছে৷ কংগ্রেসের রাষ্ট্রীয় সম্পাদক প্রদ্যুৎ কিশোর দেববর্মনও ত্রিপুরায় এনআরসির দাবীতে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন৷ মূলতঃ বাংলাদেশী অনুপ্রবেশকারীদের কারণে ত্রিপুরায় ভূমিপুত্ররা সংখ্যালঘু হয়ে গেছেন, এই অভিযোগের ভিত্তিতে সুপ্রিম কোর্টে এনআরসির আবেদন জানানো হয়েছে৷ ওই আবেদনের তীব্র বিরোধীতা করেছে রাষ্ট্রীয় সাতকথা সমাজ৷ তাদের সাফ কথা, ত্রিপুরায় বাঙালীরা বরাবরই সংখ্যাগরিষ্ঠ৷ বাংলাদেশী অনুপ্রবেশের ফলে ত্রিপুরায় বাঙালীরা সংখ্যাগরিষ্ঠ হয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা বলে সাতকথা সমাজ দাবি করেছে৷ তাই পাতালকণ্যা জমাতিয়াদের আবেদনের বিরুদ্ধে সাতকথা সমাজও সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে৷

এদিন, এই বিষয়ে সাংবাদিক সম্মেলনে সাতকথা সমাজের সভাপতি চন্দন দে সুপ্রিম কোর্টে আবেদনের বিস্তারিত বিষয়গুলি তুলে ধরেছেন৷ তাঁর কথায় ১৫০ পাতার নথি আবেদনের পক্ষে আদালতে জমা দেওয়া হয়েছে৷ তাতে ত্রিপুরা স্বাধীনতার পূর্ববর্তী সময় থেকে শুরু করে স্বাধীনতার পরের সময়কালে বিভিন্ন সরকারী নথি রয়েছে৷ তাঁর দাবি, ত্রিপুরায় রাজন্য আমলে বাংলা ভাষাই গুরুত্ব পেয়েছিল৷ সরকারী নথি থেকে শুরু করে মুদ্রা, শিক্ষা ব্যবস্থা সহ সমস্ত কিছুতেই বাংলা ভাষা ব্যবহৃত হয়েছে৷ রাজন্য আমলে সমতল ও পার্বত্য অঞ্চল মিলে ত্রিপুরায় রাজাদের রাজত্ব ছিল৷ কিন্তু, সমতল ত্রিপুরা থেকেই রাজ্য পরিচালনা খাজনা সংগ্রহ করতেন মহারাজা৷ চাকলা রোশনাবাদ থেকেই খাজনা পেতেন মহারাজা৷ চন্দন দে’র বক্তব্য মহারাজা রাজকার্য্য পরিচালনায় বাঙালীদের সহায়তা নিতেন৷ চন্দন দে’র বক্তব্য স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরবর্তী সমস্ত সরকারী নথিতে কোথাও চাকলা রোশনাবাদ ত্রিপুরার অংশ নয় এমনটা উল্লেখ নেই৷ শুধু তাই নয়, ত্রিপুরা ভারত ভুক্তির চুক্তিতেও চাকলা রোশনাবাদ ত্রিপুরার অংশ নয়, তার উল্লেখ নেই৷ এদিন তিনি রাজমালার বেশ কয়েকটি পাতার উল্লেখ করে দাবি করেন, চাকলা রোশনাবাদও ত্রিপুরারই অংশ৷

চন্দনবাবু এদিন ত্রিপুরার ভারতভুক্তির চুক্তির উদ্বৃতি দিয়ে বলেন, ত্রিপুরার কোনও অংশ নিয়ে বিতর্ক দেখা দিলে আদালতের মাধ্যমে তা নিষ্পত্তির ব্যবস্থা করা যাবে৷ সেই মোতাবেক চন্দনবাবুর সাফকথা চাকলা রোশনাবাদকে ত্রিপুরার সাথে যুক্ত করতেই হবে৷ সুপ্রিম কোর্টে এই আবেদন জানানো হয়েছে৷ তাঁর কথায়, চাকলা রোশনাবাদ নিয়ে জটিলতার অবসান না হওয়া পর্যন্ত ত্রিপুরায় এনআরসি চালু করা উচিত হবে না৷ কারণ, অবৈধ অনুপ্রবেশকারী কারা তা আগে চিহ্ণিত করতে হবে৷ চাকলা রোশনাবাদ নিয়ে জটিলতার অবসান হলে এবং এই অংশটি  ত্রিপুরার সাথে যুক্ত হলে সেখান থেকে যারাই এরাজ্যে এসেছেন তারা বাংলাদেশী হিসেবে গণ্য হবেন না৷ পাশাপাশি তিনি আরও বলেন, এনআরসি প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে আগত ত্রিপুরী ও চাকমা সম্প্রদায়ের লোকজনদেরও আওতায় নিতে হবে৷ 

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

ত্রিপুরায় নতুন ইন্ডিয়া রিজার্ভ (আই আর) ব্যাটালিয়ান গঠনের অনুমোদন দিল কেন্দ্র; মিলবে ৫০ কোটি টাকা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ মে: ত্রিপুরার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে বড় পদক্ষেপ…

ByByReshmi Debnath May 15, 2026

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026
Scroll to Top