News Flash

  • Home
  • Uncategorized
  • কমেছে ম্যালেরিয়ার হার, লোকসভায় দাবি স্বাস্থ্যমন্ত্রীর
Image

কমেছে ম্যালেরিয়ার হার, লোকসভায় দাবি স্বাস্থ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ৪ জানুয়ারি (হি.স.) : শুক্রবার লোকসভায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জয়প্রকাশ নড্ডা বলেন, ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে ভারতে ম্যালেরিয়ার সংখ্যা তিন মিলিয়ন কমে গেছে। ২০১৭ সালে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ১৯৪। ২০১৮ সালে কমে ম্যালেরিয়ায় আক্রান্তের মৃত্যুর সংখ্যা হয়েছে ৫৪। নড্ডা এদিন জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রকাশিত ‘ওয়ার্ল্ড ম্যালেরিয়া রিপোর্ট, ২০১৮’ অনুসারে ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে ভারতবর্ষে ম্যালেরিয়ার হার উল্লেখযোগ্যভাবে প্রায় ২৪ শতাংশ কমেছে।


লোকসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন স্বাস্থ্যমন্ত্রী জয়প্রকাশ নড্ডা বলেন, \”২০১৮-র সেপ্টেম্বর পর্যন্ত ম্যালেরিয়ায় আক্রান্তের মৃত্যুর সংখ্যা কমে ৫৪ হয়েছে, ২০১৭ সালে যা ছিল ১৯৪।\” তিনি আরও বলেন, প্রাথমিকভাবে প্রবল প্রচেষ্টা, একই সঙ্গে এই বিষয়ে কড়া নজরদারি, দ্রুত রোগ নির্ণয় ও সম্পূর্ণ চিকিৎসা, দীর্ঘস্থায়ী কীটনাশক মশারি বিতরণ, নিয়মিত লজিস্টিক ব্যবস্থা এবং ম্যালেরিয়া সম্পর্কে নজরদারি বাড়িয়ে দেশে ম্যালেরিয়ার প্রকোপ কমানো সম্ভব হয়েছে। \”প্ৰতিটি রাজ্যকে নির্ধারিত প্রোটোকলগুলি মেনে চলার নির্দেশ দিয়ে সংক্রামক রোগ থেকে মৃত্যুর সংখ্যা কমাতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার\”, বলেছেন নড্ডা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top