News Flash

  • Home
  • Uncategorized
  • মেহুল চোকসির ১৩.১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

মেহুল চোকসির ১৩.১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

নয়াদিল্লি, ৪ ডিসেম্বর (হি.স.) : পিএনবি-র অর্থ তছরূপের মামলায় মেহুল চোকসির গীতাঞ্জলি কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেকটরেট(ইডি)। শুক্রবার ইডির তরফে জানান হয় ওই সম্পত্তির পরিমাণ ১৩.১৪ কোটি টাকা ।ঋণ খেলাপের মামলায় ক্রমশ জাল গোটাচ্ছে জাতীয় তদন্তকারী সংস্থা। আসন্ন লোকসভা নির্বাচনের আগে ঋণখেলাপকারী শিল্পপতিদের দেশে ফিরিয়ে আনার যারপরনাই চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক আর্থিক তছরূপের মামলায় নীরব মোদীর মামা মেহুল চোকসির গীতাঞ্জলীর সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। থাইল্যান্ডের অ্যাবিক্রেস্ট নামে একটি কোম্পানি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেকটরেট। ওই সংস্থাটি মেহুল চোকসির গীতাঞ্জলি অধীনস্থ। ওই জায়গাটির দাম ১৩.১৪ কোটি টাকা।

এদিন জাতীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে জানানো হয়, থাইল্যান্ড থেকে মেহুল চোকসির প্রায় ১৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি গীতাঞ্জলী জুয়েলার্সের নামে রয়েছে বলে জানিয়েছে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অন্যদিকে বিশেষ আদালতে চোকসি অভিযোগ করেছেন, ইচ্ছে করে তাঁর সম্পত্তির মূল্য কমাচ্ছে ইডি। মেহুল চোকসির সংস্থার প্রায় ৫৩৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলে সূত্রের খবর।         

   উল্লেখ্য, পিএনবি ব্যাঙ্কের ঋণ খেলাপ করে বিদেশে গা ঢাকা দিয়েছেন নীরব মোদী ও তাঁর মামা মেহুল চোকসি।প্রিভেনশন অব মানি লন্ডারিং আইনে (পিএমএলএ) বিশেষ আদালতের কাছে মেহুল চোকসিকে পলাতক আর্থিক অপরাধী হিসেবে ঘোষণা করার আবেদন করেছে ইডি। ওই মামলাতেই অতিসম্প্রতি মেহুল চোকসি দাবি করেন, স্বাস্থ্যের কারণে ১৪ ঘণ্টা উড়ানে সফর করে ভারত আসতে পারবেন না তিনি। ইতিমধ্যেই মেহুল চোকসির বিরুদ্ধে রেডকর্ণার নোটিস জারি করেছে ইন্টারপোল।
তবে ভোটের আগে নীরব মোদী ও মেহুল চোকসির মতো আর্থিক পলাতকদের দেশে ফিরিয়ে আনাই আসল চ্যালেঞ্জ হতে চলেছে মোদী সরকারের সামনে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top