News Flash

  • Home
  • Uncategorized
  • বন্দুকের গুলিতে আহত এক যুবক
Image

বন্দুকের গুলিতে আহত এক যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ জানুয়ারি ৷৷ বন্দুকের গুলিতে এক জনজাতি যুবক আহত হয়েছে৷ বুধবার বিকেল ৪৩০ মিনিট নাগাদ কমলপুর মহকুমা অধীন সালেমা থানাধীন মায়াংতালুক এলাকার জঙ্গলে ঘটনাটি ঘটেছে৷ কাকছাই দেববর্মা বন্দুকের গুলিতে আহত হয়েছে৷

তার ভাই সত্যরঞ্জন দেববর্মা দেশি বন্দুক থেকে ছোড়া গুলিতেই ওই যুবক আহত হয়েছেন বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে৷ স্থানীয়দের বক্তব্য, জঙ্গলে শিকার করতে গেলে এই ঘটনাটি ঘটে৷ আহত কাকছাই দেববর্মাকে প্রথমে ধলাই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে আগরতলায় জিবি হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসকরা৷ এই ঘটনায় থানায় এখনও কোনও অভিযোগ জমা পড়েনি৷ তাই, পুলিশ ওই ঘটনায় কাউকেই গ্রেফতার করেনি৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top