News Flash

Image



তৈরি হল ইতিহাস, কেরলের শবরীমালা মন্দিরে পুজো দিলেন দু’জন মহিলা

তিরুবনন্তপুরম, ২ জানুয়ারি (হি.স.): দীর্ঘদিনের প্রতীক্ষার পর অবশেষ তৈরি হল ইতিহাস| কেরলের শবরীমালা মন্দিরে প্রবেশ করে পুজোও দিলেন দু’জন মহিলা| বুধবার ভোররাতে শবরীমালা মন্দিরে ঢুকে আয়াপ্পা স্বামীর প্রার্থনা করেছেন বিন্দু এবং কনকদুর্গা নামে দু’জন মহিলা| দু’জন মহিলারই বয়স ৪০ বছর| ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ স্পষ্টতই জানিয়েছিল, কেরলের শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন সমস্ত বয়সের মহিলারা| সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও, প্রতিবাদ-বিক্ষোভের কারণে ঋতুমতী মহিলারা শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারেননি| অবশেষে নতুন বছরের দ্বিতীয় দিন তৈরি হল ইতিহাস| বুধবার ভোররাত ৩.৪৫ মিনিট নাগাদ শবরীমালা মন্দিরের ভিতরে প্রবেশ করে পুজো দিলেন বছর ৪০-এর দু’জন মহিলা| আয়াপ্পা স্বামীর প্রার্থনা করার পর মন্দির থেকে বেরিয়ে আসেন তাঁরা| একইসঙ্গে অবসান হল বহু প্রাচীন কাল থেকে চলে আসা প্রথা|কেরলের পশ্চিমঘাট পর্বতমালার উপরে সমুদ্রপৃষ্ঠ থেকে ১,২৬০ মিটার উপরে পাহাড়ের উপর উপস্থিত শবরীমালা মন্দির| এযাবত্ ১০-৫০ বছর বয়সি (ঋতুমতী) মহিলাদের মন্দিরে ঢোকার কোনও অনুমতি ছিল না| মন্দিরে ঢুকতে হলে বয়সের প্রমাণপত্র দেখাতে হত| ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর ঐতিহাসিক রায়ে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ জানায়, কেরলের শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারবেন সমস্ত বয়সের মহিলারা| সুপ্রিম কোর্টের নির্দেশের পর থেকেই শবরীমালা মন্দিরে ঢোকার চেষ্টা করেন বহু মহিলা| কিন্তু, আয়াপ্পা-ভক্তদের প্রতিবাদ-বিক্ষোভের কারণে মন্দিরে ঢুকতেই পারেননি মহিলারা| এমতাবস্থায় মঙ্গলবার মধ্যরাতে শবরীমালা মন্দিরে ঢোকার জন্য পেম্বা বেস থেকে যাত্রা শুরু করেন বিন্দু এবং কনকদুর্গা নামে ওই দু’জন মহিলা| তাঁদের নিরাপত্তায় ছিল পুলিশের একটি টিম| পুলিশি নিরাপত্তায় ভোররাত ৩.৪৫ মিনিট নাগাদ মন্দিরের ভিতরে প্রবেশ করেন তাঁরা| কালো কাপড় পরে তাঁরা মন্দিরে ঢুকে আয়াপ্পা স্বামীর প্রার্থনা করে মন্দির থেকে বেরিয়ে আসেন| অবশেষে অবসান হল বহু প্রাচীন প্রথার, সূচনা হল নতুন অধ্যায়ের| 

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top