News Flash

  • Home
  • Uncategorized
  • মিথ্যা বারবার বললে তা সত্যিতে পরিণত হয় না, রাফাল প্রসঙ্গে কংগ্রেসকে তোপ রাজনাথের
Image

মিথ্যা বারবার বললে তা সত্যিতে পরিণত হয় না, রাফাল প্রসঙ্গে কংগ্রেসকে তোপ রাজনাথের

নয়াদিল্লি, ৩১ ডিসেম্বর (হি.স.) : মিথ্যা বারবার বললে তা সত্যিতে পরিণত হয় না। লোকসভায় রাফাল ইস্যুতে কংগ্রেসকে কটাক্ষ করে এমনই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
সোমবার লোকসভার অধিবেশনে রাফাল নিয়ে কেন্দ্রকে ঠেস দিয়ে বর্ষীয়ান কংগ্রেস নেতা মল্লিকার্জুন খারগে বলেন, রাফাল চুক্তি করে নিজেদের বন্ধুদের সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। এর পাল্টা স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেন, মিথ্যা বারবার বললে তা সত্যিতে পরিণত হয় না। রাফাল নিয়ে আলোচনায় বসতে সরকার প্রস্তুত। কিন্তু তারা (কংগ্রেস) আলোচনা থেকে পালাচ্ছে।
এদিন মল্লিকার্জু খারগে বলেন, ইউপিএ সরকার প্রতিটি বিমানের জন্য যে দামের ভিত্তিতে চুক্তি করেছিল। এনডিএ সরকার বন্ধু শিল্পপতিদের সুবিধা করে দিতে তিনগুণ বেশি দাম দিয়েছে। রাফাল চুক্তি ৩০,০০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। রাফালের তদন্তের জন্য অবিলম্বে যৌথ সংসদীয় কমিটি গঠন করার দাবি জানান তিনি।
এরপর কংগ্রেস নেতাদের হই হট্টগোলের জেরে অধিবেশন মুলতুবি করে দিতে বাধ্য হন অধ্যক্ষা সুমিত্রা মহাজন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top