মেলবোর্ন, ৩০ ডিসেম্বর (হি.স.) : বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়াকে ১৩৭ রানে হারিয়ে নজির গড়ল ভারত। সিরিজের তৃতীয় টেস্ট জিততে পঞ্চম দিনে ভারতের প্রয়োজন ছিল দুইটি উইকেট। বৃষ্টির জন্য রবিবার দেরিতে শুরু হয় খেলা। এরপর ২২ গজে আগুন ঝরাতে শুরু করে ভারতের দুই পেসার ইশান্ত শর্মা এবং বুহরাহ। অস্ট্রেলীয় টেল এন্ডারে যে দুই ব্যাটসম্যান তখনও লড়ে যাচ্ছিন তাদেরকে ফেরান ইশান্ত এবং বুমরাহ।
গতকাল ৬১-তে অপরাজিত থাকা প্যাট কামিন্স। এদিন নিজের ইনিংসে কেবল দুই রানই যোগ করতে সক্ষম হন। বুমরাহ তাকে আউট করেন। অন্যদিকে নাথান লিয়নকে আউট করে ইশান্ত। এই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯টি উইকেট নেয় বুমরাহ। এই জয়ের ফলে সিরিজে ২-১ এগিয়ে গেল ভারত।
প্রসঙ্গত, এই টেস্ট বাঁচানোর জন্য অস্ট্রেলিয়ার দরকার ছিল ৩৯৯ রান। অজিরা এদিন ব্যাট করতে যখন করতে নামে তখন ম্যাচ বাঁচাতে হলে তাদের দরকার ছিল আরও ১৪১ রান। হাতে ছিল দুই উইকেট। কিন্তু শেষ রক্ষা আর হল না। চর্তুথ দিনে ২৫৮ রানে ছিল অজিদের। এদিন স্কোরবোর্ডে তিন রান যোগ করে সব মিলিয়ে ২৬১ রান করতে সক্ষম হয় ব্যাগি গ্রিনেরা। এই টেস্টে ম্যাচের সেরা হন যশপ্রীত বুমরাহ।
মেলবোর্ন টেস্টে অজিদের ১৩৭ রানে হারিয়ে বিরাট জয় ভারতের
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















