News Flash

  • Home
  • Uncategorized
  • বিহাররের ঔরঙ্গাবাদে মাওবাদী হামলা, ভস্মীভূত একাধিক গাড়ি ও নিহত এক
Image

বিহাররের ঔরঙ্গাবাদে মাওবাদী হামলা, ভস্মীভূত একাধিক গাড়ি ও নিহত এক

ঔরঙ্গাবাদ, ৩০ ডিসেম্বর (হি.স.) : মাওবাদী হামলায় চাঞ্চল্য ছড়াল বিহারের ঔরঙ্গাবাদ। শনিবার গভীর ঔরঙ্গাবাদের দেও থানার অন্তগর্ত সুদি বিঘা গ্রামে হামলা চালায় মাওবাদীরা। একটি বাস সহ চারটি গাড়িতে তারা আগুন ধরিয়ে দেয়। পাশাপাশি মাওবাদীদের গুলিতে প্রাণ হারান এক গ্রামবাসী। হামলা চালিয়ে ঘটনস্থল থেকে চম্পট দেয় মাওবাদীরা।
মাও হামলার খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছিয়ে যায় সিআরপিএফ এবং পুলিশ। স্থানীয় প্রশাসনের তরফ থেকে দাবি করা হয়েছে, গ্রামে ঢুকে মাওবাদীরা এলোপাথারি গুলি চালাতে শুরু করে। মাওবাদীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন নরেন্দ্র সিং নামে এক গ্রামবাসীর। ল্যান্ডমাইনও বিস্ফোরণ ঘটায় তারা। মাওবাদী হামলা খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসে সিআরপিএফ এবং পুলিশ। শুরু হয় দুই তরফের গুলির লড়াই। পরে ঘটনাস্থল থেকে পালিয়েও যান মাওবাদীরা।

Releated Posts

ভিলেজ কমিটির তিন আসনে পুনর্নির্বাচনের নির্দেশ, ভোট ২৩ অক্টোবর

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ভোটগ্রহণ প্রক্রিয়া বিস্তারিতভাবে পর্যালোচনার পর ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন তিনটি ভিলেজ কমিটির তিনটি আসনের আওতাধীন…

ByByNews Desk Sep 29, 2026

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top