News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্য মন্ত্রিসভা পেট্রোল ডিজেলে ভ্যাট ও সেস্ বৃদ্ধির অনুমোদন দিল
Image

রাজ্য মন্ত্রিসভা পেট্রোল ডিজেলে ভ্যাট ও সেস্ বৃদ্ধির অনুমোদন দিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ ডিসেম্বর৷৷ পেট্রোল ও ডিজেলে ভ্যাট ও সেস্ বৃদ্ধির অনুমোদন দিল রাজ্য মন্ত্রিসভা৷ পেট্রোলে ২৫৫ শতাংশ এবং ডিজেলে ২৬৮ শতাংশ ভ্যাট বৃদ্ধি হচ্ছে৷ পাশাপাশি পেট্রোল ও ডিজেল সহ পিএনজি এবং সিএনজিতে ১ শতাংশ করে সেস্ বৃদ্ধি হচ্ছে৷ দ্রব্যমূল্যের ক্রমাগত মূল্য বৃদ্ধির কারমে গত ৪ অক্টোবর কেন্দ্রীয় সরকারের আবেদনে সাড়া দিয়ে রাজ্য সরকার পেট্রোল ও ডিজেলে ২ শতাংশ কর ছাড় দিয়েছিল৷ ওই সময় থেকে গতকাল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অপরিশোধীত তেলের মূল্য অস্বাভাবিক হারে কমে যাওয়ায় দাম কমেছে পেট্রোল, ডিজেলেরও৷ ৪ অক্টোবর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত পেট্রোলে প্রায় ১৬ টাকা এবং ডিজেলে প্রায় ১৩ টাকা দাম কমেছে৷ তাই, এখন পেট্রোল, ডিজেলের ভ্যাট ও সেস্ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ শুক্রবার মন্ত্রিসভার এই সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷

তিনি জানান, গত ৪ অক্টোবর পেট্রোলের মূল্য ছিল ৮২৩৬ টাকা এবং ডিজেলের মূল্য ছিল ৭৫৬০ টাকা৷ ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে ওই সময় কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেলে শুল্ক কমিয়েছিল৷ পাশাপাশি রাজ্য সরকারগুলিকেও শুল্ক ছাড় দেওয়ার আবেদন জানিয়েছিল৷ সেই মোতাবেক রাজ্যে পেট্রোল, ডিজেলে ৫ শতাংশ শুল্ক কমানো হয়েছিল৷ শিক্ষামন্ত্রীর কথায়, শুল্ক ছাড় দেওয়ার ওই সময় পেট্রোলে ১৮৫ শতাংশ এবং ডিজেলে ১০৭৮ শতাংশ ভ্যাট নির্ধারিত করা হয়েছিল৷ তিনি জানান, শুল্ক ছাড় দেওয়ায় ওই সময়ের মধ্যে রাজ্যের রাজস্ব ক্ষতি হয়েছে প্রায় ৪ কোটি টাকা৷ কিন্তু, এখন পেট্রোল, ডিজেলের দাম আগের তুলনায় অনেকটাই কমেছে৷

শিক্ষামন্ত্রীর কথায়, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমাগত কমছে৷ এখন প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ৫৩৪৭ ডলার৷ তেমনি রাজ্যে ৪ অক্টোবর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত পেট্রোলে ১৬টাকা এবং  ডিজেলে প্রায় ১৩ টাকা দাম কমেছে৷ তাঁর দাবি, রাজ্যের আয়ের মাধ্যম খুবই সিমিত৷ পেট্রোপণ্য থেকে কর সংগ্রহ রাজ্যের আয়ের ক্ষেত্রে অন্যতম প্রধান মাধ্যম৷ তাঁর বক্তব্য, পেট্রোপণ্য থেকে কর বাবদ যা আয় হচ্ছে তা রাজ্যের উন্নয়নখাতে খরচ করা হবে৷ তেমনি কর ও সেস্ বৃদ্ধির ফলে যে অতিরিক্ত আয় হবে তা রাজ্যের উন্নয়নে ব্যবহার করা হবে৷ শিক্ষামন্ত্রী জানিয়েছেন, সেস্ ও ভ্যাট বৃদ্ধির ফলে পেট্রোলে ৩২০ পয়সা এবং ডিজেলে ৩২৯ পয়সা বাড়বে৷ তাতে বছরে অতিরিক্ত ৩৩ কোটি টাকা রাজস্ব আয় হবে৷ তিনি জানান, পেট্রোল-ডিজেলে সেস্ ও ভ্যাট বৃদ্ধির বিজ্ঞপ্তি আজকেই জারি করা হবে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top