News Flash

  • Home
  • Uncategorized
  • জাতীয় সঙ্গীতই আমাদের এক সুতোয় বেঁধে রেখেছে : মমতা বন্দ্যোপাধ্যায়
Image

জাতীয় সঙ্গীতই আমাদের এক সুতোয় বেঁধে রেখেছে : মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৭ ডিসেম্বর (হি.স.): ডিসেম্বর মাসের ২৭ তারিখ| ১৯১১ সালের এই দিনই জাতীয় কংগ্রেসের একটি সভায় জনগণমণ-অধিনায়ক জয় হে সঙ্গীত সর্বপ্রথম গাওয়া হয়েছিল| বিশেষ এই দিনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, ‘জাতীয় সঙ্গীতই আমাদের এক সুতোয় বেঁধে রেখেছে|’ বৃহস্পতিবার সকালে মাইক্রোব্লগিং সাইট টুইটার মারফত মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘১৯১১ সালের ২৭ ডিসেম্বর জনগণমন সঙ্গীত গাওয়া হয়েছিল| জাতীয় সঙ্গীতই আমাদের একত্রিত করেছে এবং বছরের পর বছর দেশকে অনুপ্রাণিত করে আসছে| রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত গান জাতীয় সঙ্গীত হিসেবে বেছে নেওয়া, আসলে স্বাধীনতা সংগ্রামে বাংলার ভূমিকাকেও শ্রদ্ধা জানানো|’
জনগণমন-অধিনায়ক জয় হে গানটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক তত্সম বাংলা ভাষায় রচিত| ১৯১১ সালের ২৭ ডিসেম্বর জাতীয় কংগ্রেসের একটি সভায় জনগণমণ-অধিনায়ক জয় হে সঙ্গীত সর্বপ্রথম গাওয়া হয়েছিল| ১৯৫০ সালে স্বাধীন ভারতের জাতীয় সঙ্গীত রূপে স্বীকৃতি লাভ করে জনগণমণ-অধিনায়ক জয় হে| পাশাপাশি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দেমাতরম গানটিও জাতীয় সঙ্গীতের স্বীকৃতি লাভ করে| বর্তমানে জনগণমন ভারতের জাতীয় সঙ্গীত বা রাষ্ট্রগান ও বন্দেমাতরম ভারতের জাতীয় স্তোত্র বা রাষ্ট্রগীত হিসেবে বিবেচিত হয়| জনগণমন সঙ্গীতের কোনও পাণ্ডুলিপি পাওয়া যায়নি| সেই কারণে এই গানটি কোথায় এবং কবে রচিত হয়েছিল তা নিশ্চিতভাবে জানা যায়নি|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top