News Flash

  • Home
  • Uncategorized
  • মহাজোট নিয়ে কংগ্রেসকে ঠেস বিজেপির
Image

মহাজোট নিয়ে কংগ্রেসকে ঠেস বিজেপির

নয়াদিল্লি, ২৬ ডিসেম্বর (হি.স.) : মহাজোট প্রসঙ্গ তুলে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে খোঁচা দিলেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক রাম মাধব।
এদিন রাম মাধব বলেন, সাম্প্রতিক জয় লাভের ফলে রাহুল গান্ধীকে যদি প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরা হয়, তা হলে মহাজোটের কোনও প্রয়োজন নেই। এমনকি এখনও পর্যন্ত ডিএমকে সুপ্রিমো স্ট্যালিন ছাড়া অন্য কোনও দল রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দেখছেন না। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার লাইনে অনেকে রয়েছে। কিন্তু সাম্প্রতিক কয়েকটি নির্বাচনে রাহুল গান্ধী যে সফল হয়েছেন তাতে কোনও সন্দেহ নেই।
পাশাপাশি বিজেপির জোট সমীকরণ কি হবে সে সম্পর্কে বলতে গিয়ে রাম মাধব বলেন, সমন্বয় বজায় রাখাটাই জোট রাজনীতির প্রধান শর্ত। এর জন্য বিজেপি তৈরি। এটি সত্য কুশওয়াহা জোট ছেড়ে বেরিয়ে গিয়েছেন। কিন্তু দক্ষিণ এবং পূর্ব ভারত থেকে নতুন জোটসঙ্গী খোঁজারও প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত, বিজেপি বিরোধী মহাজোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবে তা নিয়ে তৈরি হয়েছে জোর জটিলতা। ইতিমধ্যে কংগ্রেস ছাড়া ফেডারাল ফ্রন্ট গড়ার লক্ষ্যে তোড়জোড় শুরু করে দিয়েছে তেলেঙ্গানার নবনির্বাচিত মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। সেই লক্ষ্যে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top