News Flash

  • Home
  • Uncategorized
  • মেলবোর্নে বড় রানের লক্ষ্যে ভারত, অভিষেকেই নজর কাড়লেন মায়াঙ্ক
Image

মেলবোর্নে বড় রানের লক্ষ্যে ভারত, অভিষেকেই নজর কাড়লেন মায়াঙ্ক

মেলবোর্ন, ২৬ ডিসেম্বর (হি.স.) : বুধবার বক্সিং ডে টেস্টে টস জিতে এমসিজি-তে ব্যাটিং শুরু করে ভারত৷ বক্সিং ডে টেস্টের আগের দিনই একাদশ ঘোষণা করেছিল৷ প্রত্যাশামতই ময়াঙ্ক আগরওয়াল ও হনুমা বিহারীর নতুন ওপেনিং জুটিতে এমসিজি-তে ইনিংস শুরু করে টিম ইন্ডিয়া৷ হনুমা বিহারি দ্রুত প্যাভিলিয়নে ফিরে গেলেও অভিষেক টেস্টেই নজর কাড়লেন মায়াঙ্ক আগরয়াল। চেতেশ্বর পূজারার সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ভারতকে শক্ত ভিতের ওপর দাঁড় করিয়ে দেন মায়াঙ্ক। প্রথমদিনে ভারতের স্কোর ২ উইকেট হারিয়ে ২১৫ রান করে।
মেলবোর্নে বক্সিং ডে টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। টিম ইন্ডিয়ার জার্সিতে এদিন টেস্ট অভিষেক হল মায়াঙ্ক আগরয়ালের। অভিষেক টেস্টেই অস্ট্রেলিয়ার মাটিতে স্টার্ক, হ্যাজেলউড, কামিন্স, লিঁওদের ভালমতোই সামাল দিলেন মায়াঙ্ক। শুরু থেকে রানের গতি বাড়ানোর দিকে নজর দেন তিনি। অন্যদিকে উইকেটে টিকে থাকেন হনুমা বিহারি। কিন্তু ৬৬ বল খেলে মাত্র ৮ রানে কামিন্সের বাউন্সে ফিঞ্চের হাতে ধরা পড়েন বিহারি। মেলবোর্নে সিরিজের তৃতীয় টেস্ট থেকে বাদ পড়েন দুই ভারতীয় ওপেনার মুরলী বিজয় এবং কেএল রাহুল। পরিবর্তে নতুন ওপেনিং জুটি মায়াঙ্ক-হনুমা। ওপেনিং জুটিতে অবশ্য এদিন ৪০ রান এল। প্রথম দিনের লাঞ্চ বিরতিতে ভারতের রান ছিল ১ উইকেট হারিয়ে ৫৭। দ্বিতীয় সেশনে পূজারা-মায়াঙ্ক জুটি ভারতের রানের গতি বাড়ান। অভিষেক টেস্টেই হাফ সেঞ্চুরি করে ফেললেন মায়াঙ্ক। কিন্তু ১৬১ বলে ৭৬ রান করে কামিন্সের বলে পেইনের হাতে ধরা পড়লেন তিনি। ৮টি চার ও একটি ছয়ে সাজানো মায়াঙ্কের ৭৬ রানের ইনিংস। ক্রিজে চেতেশ্বর পূজারা ৬৮ ও বিরাট কোহলি ৪৭ রানে অপরাজিত রয়েছেন৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top