News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষিঋণ মকুব প্রসঙ্গে কেন্দ্রকে তোপ চন্দ্রবাবু নাইডুর
Image

কৃষিঋণ মকুব প্রসঙ্গে কেন্দ্রকে তোপ চন্দ্রবাবু নাইডুর

অমরাবতী, ২৬ ডিসেম্বর (হি.স.) : কৃষিঋণ মকুব নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। রাজ্য সরকারের তরফে বহুবার অনুরোধ করা সত্বেও কেন্দ্রীয় সরকার কৃষিঋণ মকুবের জন্য পর্যাপ্ত অর্থ পাঠাননি বলে দাবি করেছেন তিনি।
রাজ্যের কৃষকদের কল্যাণ নিয়ে শ্বেতপত্র প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘২০১৪ সালে ক্ষমতায় আসার পর কৃষকদের কল্যাণের জন্য একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল। কৃষকদের ঋণ মকুব করার ইচ্ছাও আমাদের ছিল। এই বিষয়ে প্রধানমন্ত্রীকে বৈঠকের পর ঘোষণা করতে বলি। কিন্তু তিনি তা অস্বীকার করেন। তাঁর যুক্তি ছিল এমন হলে গোটা দেশের কৃষকদের ঋণ মকুব করে দিতে হবে। কৃষকদের ঋণ মকুবের জন্য অর্থ দিতে অস্বীকার করেছিল কেন্দ্র। রাজ্যের কাছে কৃষিঋণ মকুব করে দেওয়ার কোনও অর্থ নেই। কিন্তু কৃষকদের ঋণ মকুব করে দেওয়ার জন্য বদ্ধপরিকর।’
রাজ্যের কৃষি উন্নয়নের হিসেব তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, কৃষিতে রাজ্যে ১১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি কম হয়েছে, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগের পরও কৃষিতে ভাল ফলন হয়েছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top