News Flash

  • Home
  • Uncategorized
  • মেলবোর্ন টেস্টে দুই ওপেনারকে ছেঁটে দিল টিম ইন্ডিয়া, দলে মায়াঙ্ক
Image

মেলবোর্ন টেস্টে দুই ওপেনারকে ছেঁটে দিল টিম ইন্ডিয়া, দলে মায়াঙ্ক

মেলবোর্ন, ২৫ ডিসেম্বর (হি.স.) : অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেলবোর্ন টেস্টের দল ঘোষণা করল ভারত৷ বক্সিং ডে টেস্টের আগে দল ঘোষণা করল টিম ইন্ডিয়া৷ গত দুটো টেস্টে দুই ওপেনার মুরলি বিজয় ও লোকেশ রাহুল ব্যর্থ হয়েছেন৷ তাই মায়াঙ্ক আগরওয়ালকে ওপেনিং করানোর বিষয়ে চিন্তা-ভাবনা শুরু করে ভারতীয় শিবির৷ কোনও রকম ধোঁয়াশা না রেখে কারা মাঠে নামতে চলেছেন, তাদের নাম জানিয়ে দেওয়া হল ভারতীয় শিবির থেকে৷
ভারতের প্রথম একাদশ ঘোষণায় চমক রয়েছে যথেষ্ট৷ পারথ টেস্টের দল নির্বাচনে টিম ম্যানেজমেন্টের ভুল নিয়ে জলঘোলা হয়েছে বিস্তর৷ স্বাভাবিকভাবেই বেশ কয়েকটা জায়গা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছিল৷ সেকারণেই বক্সিং ডে টেস্টের ভারতীয় দল কী হতে যাচ্ছে, তা নিয়ে সমর্থকদের মধ্যে আগ্রহ ছিল তুঙ্গে৷
পৃথ্বী শ চোটের জন্য গোটা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন৷ এদিকে প্রথম দু’টি টেস্টে ব্যর্থ দুই ওপেনার মুরলি বিজয় ও লোকেশ রাহুল৷ তাই মায়াঙ্ক আগরওয়ালকে দলে নেওয়া হলেও তাঁকে খেলানোর বিষয়ে নিশ্চিত ছিল না টিম ম্যানজমেন্ট৷ সব জল্পনা দূরে সরিয়ে ভারতীয় দলের তরফে জানিয়ে দেওয়া হয় যে, সুযোগের জন্য দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে মায়াঙ্কের৷ মেলবোর্ন টেস্টেই জাতীয় দলে তাঁর অভিষেক হতে চলেছে৷ মেলবোর্নে কোহলিরা একসঙ্গে ছেঁটে ফেলে দুই ওপেনারকেই৷ লোকেশ রাহুল ও মুরলি বিজয়কে বাদ দিয়ে দলে ফেরানো হয় চোট সারিয়ে ম্যাচ ফিট হয়ে ওঠা রোহিত শর্মাকে৷ তবে সীমিত ওভারের ক্রিকেটের মতো টেস্টে তাঁর ওপেন করার সম্ভাবনা কম৷ টিম ম্যানেজমেন্টের তরফে ইঙ্গিত দেওয়া হয়, মায়াঙ্কের সঙ্গে ওপেন করবেন নবাগত হনুমা বিহারী৷
চোট সারিয়ে রোহিত শর্মা দলে ফিরলেও রবিচন্দ্রন অশ্বিনের খেলা হচ্ছে না মেলবোর্নেও৷ তাঁর চোট নিয়ে অবশ্য টিম ম্যানেজমেন্টের তরফে স্পষ্ট কিছু জানানো হয়নি৷ তবে যাঁর দলে না থাকা নিয়ে পারথে বিস্তর বিতর্ক তৈরি হয়েথছিল, অল-রাউন্ডার রবীন্দ্র জাদেজা মাঠে নামবেন তৃতীয় টেস্টে৷ তিনি উমেশ যাদবের জায়গায় সুযোগ পেয়েছেন বক্সিং ডে টেস্টের দলে৷
বক্সিং ডে টেস্টের ভারতীয় দল: মায়াঙ্ক আগরওয়াল, হনুমা বিহারী, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহঅধিনায়ক), রোহিত শর্মা, ঋষভ পন্ত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, ইশান্ত শর্মা ও জসপ্রীত বুমরাহ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top