News Flash

  • Home
  • Uncategorized
  • সাত কালে কুয়াশাচ্ছন্ন রোহতক-রেওয়ারি হাইওয়ে, ৫০টি গাড়ির সংঘর্ষে মৃত ৮
Image

সাত কালে কুয়াশাচ্ছন্ন রোহতক-রেওয়ারি হাইওয়ে, ৫০টি গাড়ির সংঘর্ষে মৃত ৮

ঝাজ্জর (হরিয়ানা), ২৪ ডিসেম্বর (হি.স.): ঠাণ্ডায় কাঁপছে উত্তর ভারতের রাজ্য হরিয়ানা| ঠাণ্ডার পাশাপাশি কুয়াশার দাপটও রয়েছে হরিয়ানা জুড়ে| আর এই কুয়াশার কারণেই ভয়াবহ দুর্ঘটনা ঘটল হরিয়ানায় রোহতক-রেওয়ারি হাইওয়েতে| সোমবার ভোরে দিল্লি এবং হরিয়ানাকে সংযোগকারী রোহতক-রেওয়ারি হাইওয়েতে স্কুলবাস, এসইউভি গাড়ি-সহ পৃথক ৫০টি গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৮ জন| মৃত ৮ জনের মধ্যে ৬ জনই হলেন মহিলা| সংঘর্ষের জেরে বেশ কয়েকটি গাড়ি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে| আহতের সংখ্যা ১০| ট্র্যাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে হরিয়ানা ঝাজ্জরে, ফ্লাইওভারের সন্নিকটে| ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতার অভাবে পরপর ৫০টি গাড়ির সংঘর্ষ হয়| দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় ৮ জনের| আহত হয়েছেন ১০ জন| আহতদের তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|

ঘন কুয়াশার কারণে সোমবার ভোরে রোহতক-রেওয়ারি হাইওয়েতে, ফ্লাইওভারের সন্নিকটে স্কুলবাস, ট্রাক এবং গাড়ির পরপর সংঘর্ষ হয়| ভয়াবহ দুর্ঘটনার জন্য কুয়াশাকেই দায়ি করা হচ্ছে| দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে যায় বিশাল পুলিশ বাহিনী| আপত্কালীন উদ্ধারকারী দল গাড়ির ভিতর থেকে মৃতদেহ গুলি উদ্ধার করেছে| পাশাপাশি আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়| দুমড়ে মুচড়ে যাওয়া গাড়িগুলিকে ক্রেনের সাহায্যে আলাদা করা হয়| সাত সকালে ভয়াবহ দুর্ঘটনার জেরে দুপুর বারোটা পর্যন্ত রোহতক-রেওয়ারি হাইওয়েতে প্রায় দু’কিলোমিটার যান চলাচল বিপর্যস্ত হয়| পুলিশ জানিয়েছে, মৃত ৮ জন এসইউভি গাড়িতে চেপে আউটার দিল্লির নফরগঞ্জে নিজ গ্রামে যাচ্ছিলেন| ভয়াবহ দুর্ঘটনায় ৮ জনের মৃত্যুতে ব্যথিক হরিয়ানা সরকার| হরিয়ানার মন্ত্রী ও পি ধানকার জানিয়েছেন, ‘দুর্ঘটনায় মৃতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে| পাশাপাশি গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং সামান্য আহতদের ৫০,০০০ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে|’

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top