News Flash

  • Home
  • Uncategorized
  • আগের মন্তব্য একজন চিন্তিত ভারতীয় নাগরিকের, নিজ বক্তব্যে অনড় নাসিরুদ্দিন শাহ
Image

আগের মন্তব্য একজন চিন্তিত ভারতীয় নাগরিকের, নিজ বক্তব্যে অনড় নাসিরুদ্দিন শাহ

মুম্বই, ২১ ডিসেম্বর (হি.স.): দেশজুড়ে অসহিষ্ণুতার আবহ নিয়ে বরাবরই সরব হয়েছেন বিশিষ্ট জনেরা| উত্তর প্রদেশের বুলন্দশহরের বিক্ষোভ-হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ| উদ্বেগ প্রকাশ করে নাসিরুদ্দিন শাহ বলেছেন, ‘এ দেশে এখন তাঁর নিজের সন্তানদের নিরাপত্তা নিয়ে চিন্তা হয়|’ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে নাসিরের বক্তব্য| নাসিরের এই বক্তব্যকে ঘিরে বিতর্কের সূত্রপাত হয়েছে| যদিও, এখনও নিজ বক্তব্যে অনড় অভিনেতা নাসিরুদ্দিন শাহ| শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাসিরুদ্দিন শাহ জানিয়েছেন, ‘এর আগে আমি যা বলেছিলাম তা ছিল একজন চিন্তিত ভারতীয় নাগরিকের মন্তব্য| আমি এমন কি বললাম যে আমি বিশ্বাসঘাতক হয়ে গেলাম? যেই দেশকে আমি ভালোবাসি সেই সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছি| কিভাবে তা অপরাধ হল?’
একটি স্বেচ্ছাসেবী সংগঠনের ওয়েবসাইটে প্রকাশিত ভিডিওতে নাসিরুদ্দিন শাহকে বলতে শোনা গিয়েছে, ‘আমার রীতিমতো দুশ্চিন্তা হয়| আমার সন্তানদের ঘিরে ধরে উন্মত্ত জনতা যদি প্রশ্ন করে, তোমরা হিন্দু না মুসলিম, ওরা উত্তরই দিতে পারবে না| কারণ আমরা সচেতন ভাবেই ওদের ধর্মীয় শিক্ষা দিইনি|’ কংগ্রেস এবং এনসিপি অবশ্য নাসিরের বক্তব্য সমর্থন করেছে, তাঁর বক্তব্যকে স্বাগতও জানিয়েছে|
প্রসঙ্গত, চলতি মাসের ৩ তারিখ গো-হত্যা ঘিরে হওয়া হিংসার ঘটনায় উত্তাল হয়েছিল উত্তর প্রদেশের ৱুলন্দশহর| বুলন্দশহরের চিঙ্গারওয়াথি পুলিশ ফাঁড়ির সামনে বিক্ষোভ-হিংসার ঘটনায় প্রাণ হারিয়েছিলেন পুলিশ ইন্সপেক্টর সুবোধ কুমার সিং এবং সুমিত নামে একজন যুবক| ঘটনার পর কেটে গিয়েছে প্রায় দু’সপ্তাহ| বিক্ষোভ-হিংসার ঘটনায় ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ| এমতাবস্থায় বুলন্দশহরের বিক্ষোভ-হিংসার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা নাসিরুদ্দিন শাহ|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top