News Flash

  • Home
  • Uncategorized
  • এবার থেকে অ্যানড্রয়েড ফোনেও হোয়াটসঅ্যাপ চ্যাট বন্ধ না করেই দেখা যাবে ভিডিও
Image

এবার থেকে অ্যানড্রয়েড ফোনেও হোয়াটসঅ্যাপ চ্যাট বন্ধ না করেই দেখা যাবে ভিডিও

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি.স.) : হোয়াটসঅ্যাপ-এ নতুন ফিচার । অ্যানড্রয়েড ফোনে যোগ করা এই নতুন ফিচারে চ্যাট বন্ধ না করেই লিঙ্ক থেকে ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীদের।
অ্যানড্রয়েডে নতুন ফিচার যোগ করল সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হোয়াটসঅ্যাপ ।এই নতুন ফিচারে চ্যাট বন্ধ না করেই লিঙ্ক থেকে ভিডিও দেখতে পারবেন ব্যবহারকারীদের। এই ফিচারের মাধ্যমে হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় একটি ছোট উইন্ডোতে চ্যাট বক্সে আসা লিঙ্কের ভিডিও আপনি দেখতে পাবেন। ফলে আর চ্যাট বন্ধ করার দরকার নেই। এবার থেকে ফেসবুক, ইনস্টাগ্রামসহ যে কোনো লিঙ্কের ভিডিও সরাসরি দেখা যাবে।
আইফোন ব্যবহারকারীরা পিকচার-ইন-পিকচারের সুবিধা পাচ্ছিলেন চলতি বছরের জানুয়ারি থেকেই। অক্টোবরেই পরীক্ষামূলকভাবে অ্যানড্রয়েডের বিটা ভার্সনে যোগ হয় এই নতুন ফিচার। এবার অ্যানড্রয়েডেও যুক্ত হল পিকচার-ইন-পিকচার। অ্যানড্রয়েড ফোনে এই সুবিধা পেতে হোয়াটসঅ্যাপ আপডেট করতে হবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top