News Flash

  • Home
  • Uncategorized
  • উদ্দেশ্যপ্রণোদিতভাবে খুন করা হয়েছে অ্যাপল কর্মী বিবেক তিওয়ারিকে, তদন্ত রিপোর্টে দাবি সিট-এর
Image

উদ্দেশ্যপ্রণোদিতভাবে খুন করা হয়েছে অ্যাপল কর্মী বিবেক তিওয়ারিকে, তদন্ত রিপোর্টে দাবি সিট-এর

লখনউ, ২০ ডিসেম্বর (হি.স.): উত্তর প্রদেশ পুলিশের বিরুদ্ধে অতি-সক্রিয়তার অভিযোগ বেশ কিছু দিন ধরেই আসছিল| চলতি বছরের সেপ্টেম্বর মাসে লখনউয়ের গোমতিনগরের কাছে অ্যাপল এগজিকিউটিভকে গুলি করে মারার ঘটনায় বিতর্ক আরও ছাপিয়ে গিয়েছিল| এযাবত্ অ্যাপল কর্মী বিবেক তিওয়ারি-র মৃত্যুর ঘটনার তদন্ত করছিল বিশেষ তদন্তকারী দল (সিট)| অবশেষে তদন্ত রিপোর্ট জমা দিল সিট| সিট-এর রিপোর্ট অনুযায়ী, অ্যাপেল এগজিকিউটিভ বিবেক তিওয়ারিকে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে গুলি করে খুন করেছিল পুলিশ কনস্টেবল প্রশান্ত চৌধুরী| একইসঙ্গে ওই ঘটনার সময় বিবেক তিওয়ারির প্রাক্তন-সহকর্মীকে নিগ্রহের ঘটনায় অভিযুক্ত করা হয়েছে কনস্টেবল সন্দীপ রাণাকে| বিতর্কে থাকা উত্তর প্রদেশ পুলিশের কাছে সিট-এর এই রিপোর্ট নিঃসন্দেহে বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়িয়েছে|

অ্যাপেল এগজিকিউটিভ বিবেক তিওয়ারি হত্যার ঘটনায় বুধবারই ১৬ পাতার তদন্ত রিপোর্ট রাজ্যের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) ও পি সিংয়ের কাছে জমা দিয়েছে বিশেষ তদন্তকারী দল (সিট)| সিট-এর তদন্তকারী অফিসার ইতিমধ্যেই চার্জশিট গঠন করেছেন| যা শুক্রবার আদালতে দেওয়া হবে| এই হত্যাকাণ্ডের তদন্তে নেমে ৬৮ জনের বয়ান রেকর্ড করেছে সিট| সিট-এর রিপোর্ট অনুযায়ী, বিবেক তিওয়ারিকে উদ্দেশ্যেপ্রণোদিতভাবে গুলি করে খুন করেছিল পুলিশ কনস্টেবল প্রশান্ত চৌধুরী| একইসঙ্গে ওই ঘটনার সময় বিবেক তিওয়ারির প্রাক্তন-সহকর্মীকে নিগ্রহের ঘটনায় অভিযুক্ত করা হয়েছে কনস্টেবল সন্দীপ রাণাকে| সিট-এর তদন্ত রিপোর্টের প্রেক্ষিতে বিবেক তিওয়ারির স্ত্রী কল্পনা তিওয়ারি জানিয়েছেন, ‘আমার মতে প্রশান্ত-এর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা সঠিক| কিন্ত সন্দীপের ক্ষেত্রে, তদন্তের গতিবিধি নিয়ে আমি বিভ্রান্ত| আমাদের আইনজীবী এই বিষয়টি স্টাডি করছেন|’

উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বর মাসে, ২৮-২৯ তারিখের মধ্যবর্তী রাতে অ্যাপল মোবাইল স্টোরের সেলস ম্যানেজার বিবেক তিওয়ারি নতুন মোবাইল ফোনের লঞ্চিম পার্টি থেকে বাড়ি ফিরছিলেন| গাড়িতে সঙ্গে তাঁর এক মহিলা প্রাক্তন-সহকর্মীও ছিলেন| গোমতিনগরের কাছে তাঁকে গাড়ি থামাতে বলেন বাইকে থাকা দুই পুলিশ কর্মী| বিবেক গাড়ি থামাননি বলে অভিযোগ| এরপরই গুলি চালান পুলিশ কনস্টেবল প্রশান্ত চৌধুরী| বিবেকের সঙ্গে সেই সময় থাকা তাঁর প্রাক্তন-সহকর্মী সানা খান জানান, পুলিশ ঝামেলা করতে পারে, বুঝেই গাড়ি থামাননি বিবেক| তখন পুলিশ কর্মীরা বাইক দিয়ে তাঁদের গাড়ির রাস্তা আটকে সামনে থেকে গুলি চালায়| গুলি এসে লাগে বিবেকের কানের পাশে| তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে পুলিশের বাইকে ধাক্কা মারে| তারপর রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে| হাসপাতালে নিয়ে যাওয়া হলে বিবেককে মৃত বলে ঘোষণা করা হয়|

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top