News Flash

  • Home
  • Uncategorized
  • আইআরসিটিসি দুর্নীতি মামলা : দিল্লির আদালতে লালুর অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর
Image

আইআরসিটিসি দুর্নীতি মামলা : দিল্লির আদালতে লালুর অর্ন্তবর্তীকালীন জামিন মঞ্জুর

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) দুর্নীতি মামলায় সাময়িকের জন্য হলেও স্বস্তি পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর সুপ্রিমো লালু প্রসাদ যাদব| বৃহস্পতিবার আইআরসিটিসি দুর্নীতি মামলায় লালু প্রসাদ যাদবকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট| এদিন ভিডিও কনফারেন্সিং মারফত দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দিয়েছিলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব|

শারীরিক অসুস্থতাজনিত কারণে সশীরের আদালতে উপস্থিত থাকতে পারবেন না লালু প্রসাদ যাদব| সেই কারণে আইআরসিটিসি দুর্নীতির দু’টি মামলায় ভিডিও কনফারেন্সিং মারফত দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছিল বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবকে| সেই মতো বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ ভিডিও কনফারেন্সিং মারফত পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দেন লালু| বেশ কিছুক্ষণ মামলার শুনানির পরই লালু প্রসাদ যাদবকে অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেছে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট|

উল্লেখ্য, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) দুর্নীতিতে পৃথক পৃথক মামলা দায়ের করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)| এদিন আইআরসিটিসি দুর্নীতিতে সিবিআই-এর দায়ের করা মামলার শুনানি আগামী ১৯ জানুয়ারি পর্যন্ত স্থগিত করে দিয়েছে পাটিয়ালা হাউস কোর্ট| তবে, ইডি-র দায়ের করার মামলার শুনানি চলছে| প্রসঙ্গত, লালু-তেজস্বী ছাড়াও এই দুর্নীতি মামলায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রেমচাঁদ গুপ্তা, তাঁর স্ত্রী সরলা গুপ্তা-সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে সিবিআইয়ের চার্জশিটে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top