News Flash

  • Home
  • Uncategorized
  • ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গা : ২২ জানুয়ারি পর্যন্ত স্থগিত সজ্জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলার শুনানি
Image

১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গা : ২২ জানুয়ারি পর্যন্ত স্থগিত সজ্জনের বিরুদ্ধে দ্বিতীয় মামলার শুনানি

নয়াদিল্লি, ২০ ডিসেম্বর (হি.স.): শিখ-বিরোধী দাঙ্গার (১৯৮৪)-র একটি মামলায় ইতিমধ্যেই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমার| ২০০৫ সালে নানাবতী কমিশনের সুপারিশের ভিত্তিতে সজ্জন কুমারের বিরুদ্ধে দ্বিতীয় মামলা রুজু করেছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| শিখ-বিরোধী হিংসার দ্বিতীয় মামলার শুনানির জন্য বৃহস্পতিবার সকালে দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে হাজিরা দিয়েছিলেন সজ্জন কুমার| কিন্তু, সজ্জন কুমারের প্রধান আইনজীবী অনিল শর্মা এদিন আদালতে গরহাজির ছিলেন| তাই আগামী ২২ জানুয়ারি পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে সজ্জনের বিরুদ্ধে শিখ-বিরোধী দাঙ্গার দ্বিতীয় মামলার শুনানি|

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর ১৯৮৪-র শিখ-বিরোধী হিংসায় প্রাক্তন কংগ্রেস নেতা সজ্জন কুমারকে দোষীসাব্যস্ত করেছে দিল্লি হাইকোর্ট| সজ্জন কুমারকে ওই দিন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়| পাশাপাশি দিল্লি হাইকোর্টের নির্দেশ, আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আত্মসমর্পণ করতে হবে সজ্জন কুমারকে| ২০০৫ সালে নানাবতী কমিশনের সুপারিশের ভিত্তিতে সজ্জন কুমারের বিরুদ্ধে দ্বিতীয় মামলা রুজু করেছিল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)| বৃহস্পতিবার ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে| কিন্তু, সজ্জনের প্রধান আইনজীবী অনিল শর্মা এদিন আদালতে না আসায় আগামী ২২ জানুয়ারি পর্যন্ত স্থগিত করে দেওয়া হয়েছে শিখ-বিরোধী দাঙ্গার দ্বিতীয় মামলার শুনানি|
উল্লেখ্য, প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার পর দিল্লি জুড়ে ছড়িয়ে পড়েছিল শিখ-হত্যা| ২০০৫ সালে নানাবতী কমিশনের সুপারিশের ভিত্তিতে সজ্জন কুমারের বিরুদ্ধে মামলার পুর্নতদন্ত শুরু করে সিবিআই| গত ১৬ নভেম্বর শুনানি চলাকালীন চ্যাম কৌর নামে এক সাক্ষী আদালতে জানান, ১৯৮৪ সালে দাঙ্গার সময়ে দিল্লির সুলতানপুরী এলাকায় কি ভাবে উত্তেজনা ছড়িয়েছিলেন সজ্জন| সেখানে সজ্জন প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর হত্যার জন্য শিখদেরই দায়ী করেছিলেন বলে জানান ওই সাক্ষী| সজ্জনের শিখ-বিরোধী ভাষণের পরই দুই ব্যক্তিকে গুলি করে মারা হয় বলেও জানান তিনি|

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top