News Flash

  • Home
  • Uncategorized
  • কামালঘাটে নৃশংসভাবে খুন মহিলা
Image

কামালঘাটে নৃশংসভাবে খুন মহিলা

আগরতলা, ১৭ ডিসেম্বর (হি.স.) : ত্রিপুরায় ফের খুন হয়েছেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে কামালঘাটে। জানা গেছে, কামালঘাটের শুভলক্ষ্মী দেববর্মা (৫৫) নামের মহিলাকে কুঠার দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত মহিলা শুভ লক্ষ্মী দেববর্মার বাড়ি কামালঘাট বাজারটিলায়।
জানা গেছে, সোমবার সকালে শুভলক্ষ্মী দেববর্মার মৃতদেহ দেখে পুলিশকে খবর দেন প্রত্যক্ষদর্শীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। ঘটনাস্থলে গিয়ে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্ত করে পুলিশ মৃতদেহ যেখানে পড়েছিল সেখান থেকে খানিকটা দূরে রক্তমাখা একটি কুঠার পড় আছে। এতে পুলিশ অনুমান করে, কুঠার দিয়েই শুভলক্ষ্মীকে খুন করা হয়েছে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এদিকে পুলিশ এই ঘটনা সম্পর্কে এক মামলা লিপিবদ্ধ করে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। পুলিশ অবশ্য এই খুনের সঙ্গে জড়িত অভিযোগে তশিল দেববর্মা নামের এর ব্যক্তিকে গ্রেফতার করেছে। পুলিশ ধৃত তশিল দেববর্মাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top