News Flash

  • Home
  • Uncategorized
  • কুলাই দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ৭০তম বর্ষ উদযাপনে ব্যাপক কর্মসূচী
Image

কুলাই দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের ৭০তম বর্ষ উদযাপনে ব্যাপক কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ ডিসেম্বর৷৷ কুলাই দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের সত্তরতম বর্ষ উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচী নেওয়া হয়েছে৷ আজ আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন অনুষ্ঠানসূচী জানান কুলাই দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এলামনি এসোসিয়েশনের বর্ষিয়াণ প্রাক্তন ছাত্র তথা জাগরণ সম্পাদক পরিতোষ বিশ্বাস৷ এলামনি এসোসিয়েশনের সম্মেলনের উদ্বোধন ও মূল অনুষ্ঠান পর্ব আগামী ২২ ডিসেম্বর বেলা আড়াইটায়৷ এদিন, সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ৷ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী মনোজ কান্তি দেব ও বিধায়ক পরিমল দেববর্মা৷ অনুষ্ঠান এলামনি এসোসিয়েশনের উদ্যোগে নেওয়া বিভিন্ন কর্মসূচীগুলির মধ্যে রয়েছে ২০ ডিসেম্বর সকাল ৯টায় জেলা ও মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল বিতরণ৷ সকাল ১১টায় রক্তদান শিবির৷ ২১ ডিসেম্বর সকাল ৮টায় সাফাই অভিযান৷ বেলা ২টায় বসে আঁকো প্রতিযোগিতা৷ ২২ ডিসেম্বর সম্মেলনে আগত প্রাক্তনীদের পঞ্জিকরণ সকাল ১০টা থেকে৷ বেলা আড়াইটায় সম্মেলনের উদ্বোধন ও মূল অনুষ্ঠান পর্বে এলামনি এসোসিয়েশনের স্মরণিকা ‘আজকের আন্তর’ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে৷
শ্রীবিশ্বাস জানান, ২৩ ডিসেম্বর বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আকর্ষণীয় ও বর্ণাঢ্য শোভাযাত্রা এলাকার বিভিন্ন সড়ক পরিক্রমা করবে৷ এলামনি এসোসিয়েশন কর্তৃক কুলাই এলাকায় এই প্রথম বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এই সম্মেলনে অন্যান্য কর্মসূচীর মধ্যে প্রাক্তন শিক্ষক ও প্রবীণ নাগরিকদের সম্বর্ধনা জ্ঞাপন করার উদ্যোগ অন্যতম৷ এছাড়াও থাকবে প্রাক্তনীদের মধ্যে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা৷
কুলাই দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এলামনি এসোসিয়েশনের অন্যতম সদস্য পরিতোষ বিশ্বাস জানান, ধলাই জেলার একটি প্রাচীন গ্রাম কুলাইতে শিক্ষা প্রসারের সংগ্রাম শুরু হয়েছিল স্বাধীনতার পূর্বকাল থেকেই৷ রাজন্য আমলে ১৯৪৮ সালে কুলাই দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের প্রকৃতপক্ষে যাত্রা শুরু হয়৷ সেই হিসেবেই কুলাই দ্বাদশ শ্রেণি বিদ্যালয় সত্তরতম বছরে পদার্পণ করেছে৷ এলামনি এসোসিয়েশনের সম্মেলনের বিভিন্ন কর্মসূচীর মধ্যে কুলাই দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের সত্তরতম বর্ষ উদযাপন একটি অন্যতম উদ্যোগ৷ সাংবাদিক সম্মেলনে প্রবীণ সাংবাদিক ও কুলাই দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এলামনি এসোসিয়েশনের অন্যতম কর্মকর্তা শ্রীবিশ্বাস সমস্ত শিক্ষানুরাগী, গুনিজন, প্রাক্তন ছাত্রছাত্রী, প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা ও এলাকার প্রবীণ নাগরিকদের অংশগ্রহণ ও সর্বোত সহযোগিতার আবেদন জানিয়েছেন৷ এই অনুষ্ঠান সম্পন্ন করার ক্ষেত্রে প্রচার মাধ্যমের সহযোগিতায় তিনি উচ্চশিত প্রশংসা করেন৷ তিনি আশা প্রকাশ করেন, কুলাই দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ের এলামনি এসোসিয়েশন বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে ভবিষ্যতে আরো বৃহত্তর উদ্যোগ নেবে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top