সিপাহিজলা (ত্রিপুরা), ১৭ ডিসেম্বর (হি.স.) : আগাম খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে ত্রিপুরা পুলিশ প্রায় চার কোটি টাকার নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট-সহ দুই নেশা কারবারিকে আটক করেছে।
সোমবার বিকেলে ত্রিপুরার সিপাহিজলা জেলার অন্তর্গত সোনামুড়া থানার পুলিশ কুলুবাড়ি এলাকার জঙ্গলে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট-সহ দুই
ব্যক্তিকে আটক করেছে। এদের একজনের নাম আমজাদ হোসেন। তার বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার গাবতলি এলাকায়। অপর যুবকের নাম ইমান হোসেন। তার বাড়ি কুলুবাড়ি এলাকায় বলে জানিয়েছেন অভিযানের নেতৃত্ব প্রদানকারী পুলিশ অফিসার শ্রীকান্ত চক্রবর্তী। তাদের কাছ থেকে মোট ৩৯,৯০০টি ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত হয়েছে। এগুলোর বাজারমূল্য ৩ কোটি ৯৯ লক্ষ টাকা বলে জানিয়েছেন অফিসার। জঙ্গলে বসে এই দুই যুবক ট্যাবলেটগুলি প্যাকেটিং করছিল বলেও জানান তিনি।
এই মাদকগুলি কোথা থেকে আনা হয়েছে এবং কোথায় পাচার করার পরিকল্পনা ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ। তাছাড়া এর সঙ্গে আর কে কে জড়িত, তা জানতেও পুলিশ তাদের জেরা করছে বলে জানা গেছে।
চার কোটি টাকার ইয়াবা ট্যাবেলট সহ দুই বাংলাদেশিকে গ্রেফতার করল ত্রিপুরা পুলিশ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…


















