News Flash

  • Home
  • Uncategorized
  • মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী
Image

মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ ডিসেম্বর, (হি.স.) : ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহিদ ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। সঙ্গে ছিলেন সেনা ও সুরক্ষা বাহিনীর আধিকারিকরা।
রবিবার বাংলাদেশের মহান বিজয় দিবস। নয় মাস যুদ্ধের শেষে এই দিন ভারতীয় সেনার সহযোগিতায় বাংলাদেশ মুক্তি লাভ করেছিল। এই নয় মাসের টানা যুদ্ধে বাংলাদেশের মুক্তিবাহিনীর সঙ্গে যুদ্ধে অগ্রণী ভূমিকা নিয়েছিল ভারতীয় সেনাবাহিনী। এই যুদ্ধে মুক্তিবাহিনীর সঙ্গে বহু ভারতীয় সেনা জওয়ান শহিদ হয়েছিলেন।
তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগরতলার পোস্ট অফিস চৌমুহনিতে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। এদিন এই সৌধে গিয়ে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব। ভারতীয় সেনাবাহিনীর তরফেও গার্ড অব অনার জানানো হয়।
এরপর মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব সেনাবাহিনীর ডিজিটাল বুকে তাঁর অভিমত ব্যক্ত করেন। তিনি তাঁর অভিমত ব্যক্ত করতে গিয়ে লেখেন, আমি আজ এই দিনটিকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।
পরে সাংবাদিকদের কাছে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত, বিশেষ করে ত্রিপুরার বিশেষ অবদান রয়েছে। মুক্তিযুদ্ধের সময় ত্রিপুরার মানুষ স্বতঃস্ফুর্তভাবে সহায়তা করেছিল। এই যুদ্ধে যারা শহিদ হয়েছেন তাঁদের গভীরভাবে স্মরণ করি। বাংলাদেশ এবং ভারতের মধ্যে মৈত্রীর সম্পর্ক রয়েছে। এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করছেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top