News Flash

  • Home
  • Uncategorized
  • তেইশ দিনের সফরে বুদ্ধগয়া এলেন দলাই লামা
Image

তেইশ দিনের সফরে বুদ্ধগয়া এলেন দলাই লামা

গয়া, ১৬ ডিসেম্বর (হি.স.) : রবিবার বিশেষ চার্টার্ড প্লেনে গয়া আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলেন নোবেল জয়ী বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। কড়া নিরাপত্তার সাথে এদিন বিমানবন্দর থেকে তাঁকে সরাসরি তাঁর প্রবাসস্থল তিব্বতি মোনাস্ট্রিতে নিয়ে যাওয়া হয়। সকাল থেকেই দলাই লামাকে দেখার জন্য এয়ারপোর্ট থেকে বুদ্ধগয়া পর্যন্ত রাস্তার দুধারে অনুগামীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বৌদ্ধ আধ্যাত্মিক নেতা ১৬ ডিসেম্বর থেকে ৮ জানুয়ারি পর্যন্ত তিন সপ্তাহ বুদ্ধগয়ায় থাকবেন। সূত্র জানিয়েছে, মহাবোধি মন্দিরের কাছে তিব্বতি মোনাস্ট্রিতেই থাকবেন দলাই লামা।
গয়া আন্তর্জাতিক বিমানবন্দরে দলাই লামাকে স্বাগত জানান আঞ্চলিক কমিশনার টি বিন্দেশ্বরী, মগধ থানার ডিআইজি বিনয় কুমার, ডিএম অভিষেক কুমার সিং, পুলিশ সুপার রাজীব মিশ্র, বুদ্ধগয়া টেম্পল ম্যানেজমেন্ট কমিটি (বিটিএমসি)-র সচিব এন দোরজে এবং অন্যান্য আধিকারিকেরা। সূত্রের খবর অনুযায়ী, সোমবার সকালে দলাই লামা মহাবোধি মন্দিরে পূজা-অর্চনা করবেন বলে জানা গিয়েছে। দলাই লামার আগমন বুদ্ধগয়ায় পর্যটকদের সমাগম বাড়াবে বলে আশা করা যায়। সূত্রের খবর, অনুগামীদের একটি নির্বাচিত দলের সাথে বিশেষ পূজা-অর্চনা ছাড়াও থাই মোনাস্ট্রি আয়োজিত দুদিনের সেমিনারে বক্তৃতা দেবেন দলাই লামা। গয়া জেলাশাসক অভিষেক সিং তার সহযোগী জম্পল লুন্ডাপের সাথে দলাই লামার প্রস্তাবিত সফর সম্পর্কে এবং বৌদ্ধ ধর্মগুরুর নিরাপত্তা বিষয়ে আলোচনা করেন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top