News Flash

  • Home
  • Uncategorized
  • প্রশাসনের ভ্রান্ত নীতির জন্যই কৃষকদের আত্মহত্যার সংখ্যা বেড়ে চলেছে : প্রবীণ তোগাড়িয়া
Image

প্রশাসনের ভ্রান্ত নীতির জন্যই কৃষকদের আত্মহত্যার সংখ্যা বেড়ে চলেছে : প্রবীণ তোগাড়িয়া

আমেদাবাদ, ১৫ ডিসেম্বর (হি.স.) : নরেন্দ্র মোদী সরকারের ভ্রান্ত নীতির জন্য দেশজুড়ে কৃষক আত্মহত্যার সংখ্যা বেড়ে চলেছে। শনিবার এমনই চাঞ্চল্যকর দাবি করলেন আন্তর্জাতিক হিন্দু পরিষদের সভাপতি প্রবীণ তোগাড়িয়া।
এদিন কৃষকদের সমর্থনে গুজরাটের দেহগাম থেকে গান্ধীনগর প্রায় ২০ কিলোমাটার পদযাত্রায় অংশগ্রহণ করেন প্রবীণ তোগাড়িয়া। বহু স্থানীয় মানুষ এবং কৃষকেরা এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিল। রাষ্ট্রীয় কৃষক পরিষদের তরফ থেকে এই পদযাত্রার আয়োজন করা হয়। প্রবীণ তোগাড়িয়া বলেন, কৃষকদের ভোট-ব্যাঙ্ক হিসেবে গণ্য করাটা বিজেপির বন্ধ করা উচিত। বিশ্বাসঘাতকতা করার পাশাপাশি কৃষকদের চরম অত্যাচার করা হয়েছে। দেনার পাহাড়ে পিষ্ট হয়ে পড়েছে কৃষকেরা। প্রশাসন যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করেনি। কৃষকদের ন্যায় দিতে না পারলে সেইসব মন্ত্রীদের পদক্ষেপ করা উচিত। এখনও স্বামীনাথন কমিটির সুপারিশ কার্যকর করা হয়নি। শিল্পপতিদের প্রতি সরকার যতটা মনো্যোগী। কৃষকদের বেলায় উদাসীন ।
প্রবীণ তোগাড়িয়া দাবি করেছেন, অবিলম্বে কৃষকদের ঋণ মকুব করে দিতে হবে। স্বামীনাথন কমিটির সুপারিশ কার্যকর করতে হবে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top