News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বদলাচ্ছে পঠন পাঠনের সময়, নতুন নির্ঘন্টে সুকল শুরু সকাল আটটায়
Image

রাজ্যে বদলাচ্ছে পঠন পাঠনের সময়, নতুন নির্ঘন্টে সুকল শুরু সকাল আটটায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ ডিসেম্বর৷৷ আগামী শিক্ষাবর্ষ থেকেই সুকলে পঠন-পাঠনের সময় বদলাচ্ছে৷ সূত্রের খবর, সরকারী এবং সরকার পরিচালিত সুকল শুরুর নতুন নির্ঘন্ট হবে সকাল ৮টা৷ সুকল ছুটি হবে দুপুর দেড়টা৷ এক্ষেত্রে প্রাতঃ বিভাগের সুকল সকাল ৮টায় শুরু হয়ে ছুটি হবে দুপুর ১২টা এবং হাইসুকল ও উচ্চ মাধ্যমিক সুকল সকাল ৮টায় শুরু হয়ে ছুটি হবে দুপুর দেড়টায়৷ প্রাথমিকভাবে রাজ্যে সরকারী ও সরকার পরিচালিত মিলে ৩৫৫১টি সুকলে এই নয়া নির্ঘন্ট কার্যকর হবে৷
রাজ্যে সরকারী ও সরকার পরিচালিত সুকলের সংখ্যা ৪৩৮৫টি৷ তাতে মোট ছাত্রছাত্রী রয়েছে ৭ লক্ষ ২৭ হাজার ৬৩১ জন৷ সূত্রের খবর, রাজ্য সরকার সুকলের পঠন-পাঠনের নতুন নির্ঘন্ট চালু করতে চলেছে৷ আগামী শিক্ষাবর্ষ থেকেই সুকলগুলিতে এই নিয়ম লাগু হবে৷ তবে, সমস্ত সুকলে একত্রে তা লাগু হবে না৷ সরকারী ও সরকার পরিচালিত মিলে ৩৫৫১টি সুকলে এই নয়া নির্ঘন্ট চালু হচ্ছে৷
সূত্রের খবর, সরকারী ২৬২৩টি সুকলের মধ্যে ১৮১৩টি সুকলে প্রাথমিকভাবে নয়া নির্ঘন্ট চালু হবে৷ কারণ, বর্তমানে যে পরিকাঠামো রয়েছে তাতে বাকি ৮৩৪ টি সুকলে নয়া নির্ঘন্ট লাগু করা সম্ভব নয়৷ তাই পরবর্তি সময়ে ওই সুকলগুলির নির্ঘন্ট বদলের উদ্যোগ নেবে রাজ্য সরকার৷ এডিসি পরিচালিত ১৬৬৫ টি সুকলের মধ্যে ১৬৬৪টি সুকলেই নয়া নির্ঘন্ট লাগু হবে৷ শুধুমাত্র ১টি হাইসুকলে প্রাথমিকভাবে তা সম্ভব হচ্ছে না৷ এছাড়া সরকারী অনুদানপ্রাপ্ত ৫১টি মাদ্রাসার মধ্যে ৫৯টিতে নয়া নির্ঘন্ট লাগু হবে৷ পাশাপাশি সরকারী অনুদানপ্রাপ্ত ৪৬টি সুকলের মধ্যে ২৫টি সুকলে নয়া নির্ঘন্ট চালু হবে৷ সব মিলিয়ে ৪৩৮৫টি সুকলের মধ্যে ৩৫৫১টি সুকলে প্রাথমিকভাবে পঠন-পাঠনের নয়া নির্ঘন্ট চালু হতে চলেছে৷ বাকি সুকলগুলিতে বর্তমানে যে পদ্ধতিতে পঠন-পাঠন চলছে তেমনি চলবে৷
সূত্রের খবর, এনসিইআরটি’র সিলেবাস চালু করার সাথে এই নয়া নির্ঘন্টও অনুযায়ী সুকলে পঠন-পাঠনের পদ্ধতি চালু করতে চাইছে রাজ্য সরকার৷ তাতে, প্রাতঃ বিভাগে সকাল ৮টায় শুরু হয়ে ছুটি হবে দুপুর ১২টায় এবং হাই সুকল ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সকাল ৮টায় শুরু হয়ে ছুটি হবে দুপুর দেড়টায়৷ সূত্রের দাবি, দেশের মোট ২৫টি রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল এনসিইআরটি সিলেবাস অনুসরণ করছে, সেখানে সকাল ৮টা থেকে পঠন-পাঠন শুরু হয়৷ ত্রিপুরা ২৬তম রাজ্য হিসেবে এনসিইআরটি সিলেবাস অনুসরণ করার পাশাপাশি সুকলে পঠন-পাঠনে নয়া নির্ঘন্ট চালু করতে চলেছে৷
এদিকে, রাজ্যে নতুন সিলেবাস চালু করার ক্ষেত্রে শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছে শিক্ষা দপ্তর৷ আগামী জানুয়ারী থেকে মার্চ শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হবে৷ ইতিমধ্যে এনসিইআরটি’র ১২ জন বিশেষজ্ঞ রাজ্যে এসে ৪৪০ জন শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দিয়েছেন৷ রাজ্যে ছাত্রছাত্রীদের বিজ্ঞান ও অংক বিষয়ে প্রচন্ড দূর্বলতা রয়েছে৷ তাই, এই দুই বিষয়ে শিক্ষক-শিক্ষিকাদের আগামী ১৮ ডিসেম্বর সকাল সাড়ে এগারটায় রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছে শিক্ষা দপ্তর৷ সেখানে রাজ্যের সমস্ত সুকলের প্রধান শিক্ষক, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, হাই সুকল ও উচ্চ মাধ্যমিক সুকলের শিক্ষক-শিক্ষকা, জেলা শিক্ষা আধিকারীক এবং বিদ্যালয় পরিদর্শকদের উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top